হরমুজ প্রণালী বন্ধ হলেই ধ্বংস করব ইরান। সুইজারল্যান্ডে শান্তি বৈঠকের মাঝেই তেহরানকে ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পালটা তোপ দেগেছে ইরানও। মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করে তারা জানিয়েছে, শব্দচয়নে নজর দিন। আমেরিকার যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী।
ইরান-আমেরিকা শান্তি বৈঠক চললেও মার্কিন প্রেসিডেন্ট বারবার তেহরানকে আক্রমণ করছেন। রবিবার লেবানন নিয়ে খামেনেইয়ের দেশকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সোমবার ফের ট্রাম্পের হুমকির মুখে ইরান। আমেরিকার সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপথ হরমুজে (Hormuz Strait) ইরান যদি কোনওরকম বাধা সৃষ্টি করে, তাহলে আমেরিকা ছেড়ে কথা বলবে না। দেশটিকে ধ্বংস করে ছাড়বে।” শুধু তাই নয়, রবিবার লেবানন নিয়ে হুঁশিয়ারি দিতে গিয়ে ট্রাম্প বলেন, “লেবাননে ইরান সমর্থিত হেজবুল্লা এবং অন্যান্য গোষ্ঠীগুলি যদি অশান্তি না থামায়, তাহলে ইরানের উপর আবারও হামলা হবে। আর আগের তুলনায় এই হামলা হবে আরও বড়, আরও জোরদার।” ট্রাম্পের লাগাতার আক্রমণের পালটা জবাব দিয়েছে তেহরানও। ইরানের প্রতিনিধি দলের সদস্য মহম্মদ বাঘের কলিবফ বলেন, “শব্দ চয়নে মার্কিন প্রেসিডেন্টের সতর্ক হওয়া প্রয়োজন। ইরানের যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তেহরান।”
আরও পড়ুন:
বলে রাখা ভালো, পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতায় রবিবার সুইজারল্যান্ডে শান্তি বৈঠকে বসেছিল আমেরিকা এবং ইরান। পশ্চিম এশিয়ায় স্থায়ীভাবে শান্তি ফেরাতে কয়েকদিন আগেই একটি মউ স্বাক্ষর করেছে ইরান এবং আমেরিকা। কিন্তু সমঝোতাপত্রের ১৪ দফা শর্ত বাস্তবায়িত এবং পর্যালোচনা করতেই মুখোমুখি হয় দুই পক্ষ। কিন্তু বৈঠকটি কতটা ইতিবাচক, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, সূত্রের খবর, প্রথম ৮০ মিনিট সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় আলোচনা। কিন্তু তারপর একটি বিরতি নেওয়া হয়। বিরতির পর ফের মুখোমুখি বসার কথা ছিল দু’পক্ষের। কিন্তু তার মাঝেই ট্রাম্পের হুমকির জেরে বৈঠক ছাড়েন ইরানি প্রতিনিধি দল।
সর্বশেষ খবর
-
সুপ্রিম দরবারে অমীমাংসিত তৃণমূলের ‘প্রতীক-যুদ্ধ’, কমিশনকে শিব সেনা মনে করাল আদালত
-
প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড, জানানো হল উত্তরসূরি বাছার দিনক্ষণও
-
আবার বিহার! কিশোরীর পথ আটকে যৌন নিগ্রহ, অশালীন আচরণ, বন্ধুকে মার, প্রকাশ্যে ভিডিও
-
নতুন করে পুলিশি পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী
-
একবছরে ২৫০০ কোটির লোকসান শাহরুখের! ‘ধনকুবের’ বাদশার ক্যাশবাক্সে আচমকা টান কেন?