সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যে বাস দুর্ঘটনায় জখম হলেন অন্তত ৪০ জন যাত্রী৷ আজ, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভাদুরিয়া এলাকায়৷ বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের জেরে জখম যাত্রীদের উদ্ধার করে জলঙ্গি হাসপাতালে ভরতি করা হয়েছে৷ দুর্ঘটনায় বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়৷
[২৪ ঘণ্টা বনধের পর সচল হল পেট্রাপোল-বেনাপোল সীমান্ত]
জানা গিয়েছে, এদিন সকালে অন্তত ৫০-৬০ জন যাত্রী নিয়ে একটি বেসরকারি বাস মুর্শিদাবাদ থেকে কলকাতার দিকে রওনা হয়৷ পথে জলঙ্গির কাছে গতি বাড়িয়ে বেপরোয়াভাবে ছুটতে শুরু করে বাসটি৷ হঠাৎ উলটো দিক থেকে আসা একটি লরিকে ধাক্কা মারে বাসটি৷ বাস-লরির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন যাত্রী জখম হন৷ পরে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা৷ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে৷ বাকি আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ এদিনের এই দুর্ঘটনার কারণ জানতে পুলিশ বাস ও লরিটিকে বাজেয়াপ্ত করেছে৷ বাস ও লরির চালক এবং খালাসির সন্ধান শুরু করেছে পুলিশ৷
[গাছেই মৃত্যু ‘গেছুরে’ গোপালের, শোকে পাথর কাটোয়া]
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও জলঙ্গি থানার ভাদুরিয়া এলাকায় প্রায় প্রতিদিন বেপরোয়া ভাবে চলাচল করে বিভিন্ন রুটের একাধিক বাস৷ সেই কারণে ছোট-বড় দুর্ঘটনা নিয়মিত লেগেই আছে৷ অভিযোগ, বেপরোয়া গতিতে যান চলাচল করলেও দেখেও দেখে না স্থানীয় প্রশাসন৷ যান নিয়ন্ত্রণেরও কোনও ব্যবস্থা নেই৷ স্থানীয়দের দাবি, দুর্ঘটনা এড়াতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ৷ নিয়ন্ত্রিত হোক যানের গতি৷ গুরুত্বপূর্ণ মোড়গুলিতে যান নিয়ন্ত্রণে মোতায়েন করা হোক পুলিশ৷
এমনিতেই, দুর্ঘটনা এড়াতে কোটি টাকা খরচ করে গোটা রাজ্যজুড়ে সচেতনতা গড়ে তোলা হয়েছে৷ কিন্তু, তাতেও গতিতে লাগাম পরানো যায়নি৷ উলটে যাত্রী তোলাকে কেন্দ্র করে বেসরকারি বাসগুলির মধ্যে বেড়েছে রেষারেষি৷ আর তাতেই দিনে দিনে বেড়েই চলেছে দুর্ঘটনা৷
ছবি: প্রতীকী৷
সর্বশেষ খবর
-
নতুন ভোটার কার্ড বানাতে চান? বাধ্যতামূলক বাবা-মায়ের SIR তথ্য, আর কী জানাল কমিশন
-
‘তাহলে আমি আত্মহত্যা করব’, ২০১২ সালে নির্বাচন কমিশনার কুরেশিকে বলেন প্রধানমন্ত্রী মনমোহন, কেন?
-
সৎ বাবার ‘যৌন লালসা’য় অন্তঃসত্ত্বা কলকাতার কিশোরী? প্রমাণের অভাবে হাই কোর্টে খালাস অভিযুক্ত
-
ডিম-হামলার ‘ভয়ে’ হেলমেট পরে আদালতে লাহেক আলি! বললেন, ‘প্রতিবাদের মুখ বন্ধ করা হচ্ছে’
-
ইংল্যান্ডের কোচ হতে পারেন দ্রাবিড়! ভারতকে হারানোর ছক কি এবার ‘দ্য ওয়াল’-এর হাতে?