Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
Canning

ক্যানিং গণধর্ষণে ২ দোষীর ২০ বছরের জেল, প্রায় ৯ বছর পর মিলল সুবিচার

গত ২০১৬ সালে গণধর্ষণের শিকার হন বধূ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৫, ২০:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৫, ২০:৫২

options
link
ক্যানিং গণধর্ষণে ২ দোষীর ২০ বছরের জেল, প্রায় ৯ বছর পর মিলল সুবিচার zoom
প্রতীকী ছবি।

দেবব্রত মণ্ডল, বারুইপুর: প্রায় ৯ বছর পর মিলল সুবিচার। ক্যানিংয়ে গণধর্ষণ মামলায় দুই দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। এছাড়া দোষীদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নির্যাতিতাকে ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

ঘটনা ২০১৬ সালের ৭ অক্টোবর। ক‍্যানিং থানার ছোট দুমকি এলাকার জয়রাম খালি গ্রামের গৃহবধূর স্বামী ভিনরাজ্যে কাজ করতেন। বাড়িতে একা ছোট সন্তানকে নিয়ে থাকতেন। গৃহবধূর বাবার অভিযোগ, রাতে গৃহবধূ ঘুমিয়ে থাকাকালীন তাবারক ও আরফ ঘরের দরজা ভেঙে ঢোকে। ওই মহিলাটাকে দুজনে ধর্ষণ করে। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়। মাঝে প্রায় ৯ বছর ধরে চলে তদন্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দীর্ঘ শুনানি, সওয়াল জবাব শেষে এই মামলায় ২ যুবককে দোষী সাব্যস্ত করে আলিপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। তাবারক গাজি ও আরফ শেখকে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার দুজনকে ২০ বছরের কারাদণ্ড দেয় আদালত। শুধু তাই নয়, নির্যাতিতার বাড়িতে ঘর ভেঙে ঢোকার জন‍্য ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। এই ঘটনায় ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে দুই দোষীকে। নির্যাতিতা গৃহবধূর ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেয় আদালত। অবশেষে সুবিচার পাওয়ায় খুশি নির্যাতিতার পরিবার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.