সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেসরকারি নার্সিংহোমের অতিরিক্ত বিল মোটানোর টাকা জোগাড় হয়নি৷ তাই মেয়েকে ছাড়ানো সম্ভব হয়নি৷ সেই অবসাদেই আত্মঘাতী বাবা৷ এবার এই অভিযোগ উঠল বর্ধমানের নবাবহাটের পিজি নার্সিংহোমের বিরুদ্ধে৷ মৃতের নাম তপন লেট (৪৬)৷
চিনের অভিজাত হোটেলে ভয়াবহ আগুন, মৃত একাধিক
জানা গিয়েছে, ঝাড়খণ্ডের মলুটি গ্রামের বাসিন্দা তপন লেট৷ সদ্য মা হয়েছেন তাঁর মেয়ে চুমকি৷ কিন্তু প্রসবের পরই অসুস্থ হয়ে পড়েন চুমকি৷ বীরভূমের রামপুরহাট হাসপাতাল থেকে ১৯ ফেব্রুয়ারি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয় তাঁকে৷ অভিযোগ, অ্যাম্বুলেন্স চালক তপনবাবুকে ভুল বুঝিয়ে নবাবহাটের ওই বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়৷ সেখানে প্রায় ৪২ হাজার টাকা বিল ধরানো হয় তপন লেটকে৷ দরিদ্র কৃষকের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব ছিল না৷ গ্রামে ফিরে টাকা জোগাড় করার চেষ্টা করেন তিনি৷ পড়শিরা সাহায্যও করেন কিছুটা৷ কিন্তু পুরো টাকা জোগাড় হয়নি৷ সেই অবসাদেই তপনবাবু আত্মঘাতী হন বলে অভিযোগ৷ গত বুধবার গ্রামেরই এক গাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷
ভারতীয় শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল কাশ্মীরে
বিষয়টি জানাজানি হওয়ার পরই প্রশাসনের হস্তক্ষেপ করে৷ তারপর সুর নরম করে নার্সিংহোম কর্তৃপক্ষ৷ ১৫ হাজার টাকার বিনিময়ে ছাড়া হয় চুমকিকে৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের অতিরিক্ত বিলের সমালোচনা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী৷ এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি৷
পরিবারে নতুন অতিথি আনার চিন্তাভাবনা ছিল শ্রীনিবাস ও তাঁর স্ত্রীর
সর্বশেষ খবর
-
শান্তিপুরে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট দলীয় সদস্যদেরই, মথুরাপুরে পঞ্চায়েতের দায়িত্বে বিজেপি
-
‘পশ্চিমবঙ্গ কোনও রাজনৈতিক দলের জমিদারি নয়, আমি ফেরায় এত জ্বালা কেন?’, বামেদের তোপ তসলিমার
-
স্লোভেনিয়ার ভারতীয় দূতাবাসে হামলা! নিন্দায় সরব নয়াদিল্লি, নেপথ্যে খলিস্তানিরা?
-
সাহালের হ্যাটট্রিকে ডুরান্ডে সিআইএসএফ’কে গোলের মালা মোহনবাগানের, চিন্তা গোল মিসের প্রবণতাও
-
রাস্তার মাঝে মারাত্মক কাণ্ড! প্রতারকের খপ্পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিজিৎ, ভাইরাল ভিডিও