Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
PM Narendra Modi

‘শ্যামাপ্রসাদের জন্যই পশ্চিমবঙ্গ আজ ভারতে’, বঙ্গসফরের আগে অতীত স্মরণ মোদির

দু'দিনের সফরে শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপলক্ষ তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালন এবং কলকাতায় রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেওয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৫:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৫:৩২

options
link
‘শ্যামাপ্রসাদের জন্যই পশ্চিমবঙ্গ আজ ভারতে’, বঙ্গসফরের আগে অতীত স্মরণ মোদির zoom
পশ্চিমবঙ্গ দিবসে কেন্দ্র-রাজ্য যৌথভাবে কাজ করার অঙ্গীকার নরেন্দ্র মোদির। ফাইল ছবি

বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি তিনি দাবি করেন, মাত্র কয়েকদিনের মধ্যে ডবল ইঞ্জিনের সুফল ভোগ করছেন বঙ্গবাসী। আগামিদিনেও একাধিক ক্ষেত্রে আরও নানা উপকার পাবে বাংলা, এমনই অঙ্গীকার। পশ্চিমবঙ্গ দিবসে আরও একবার কেন্দ্র-রাজ্য যৌথভাবে বাংলায় উন্নতি হবে বলেই অঙ্গীকার প্রধানমন্ত্রী। এদিকে, আর কয়েকঘণ্টা পরই এদিন দু’দিনের সফরে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “এই দিনটি এমন এক রাজ্যকে উদযাপন করে যা সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা, সমাজ সংস্কার এবং আরও অনেক বৈচিত্র্যময় ক্ষেত্রে তার অবদানের মাধ্যমে ভারতের ইতিহাসকে রূপদান করেছে। বারবার, অগণিত ভাবে পশ্চিমবঙ্গ ভারতের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে ২০ জুন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনেই নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ হিসেবেই থাকবে। এর পেছনে ছিল ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর অমূল্য অবদান। ২০২৬ সালে, আমরা ড. মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তীও পালন করছি। জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে। আমি পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং পশ্চিমবঙ্গবাসীর সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলে রাখা ভালো, দু’দিনের সফরে শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপলক্ষ তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালন এবং কলকাতায় রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেওয়া। পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে শনিবার বিকেলে তারকেশ্বরে এক ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি তারকেশ্বরের বালিগড়িতে সভা করবেন। মোদি পশ্চিমবঙ্গে ৮২০ কোটি টাকারও বেশি বিশাল পরিকাঠামো প্যাকেজের মাধ্যমে এক উন্নয়ন কর্মযজ্ঞের সূচনা করতে চলেছেন। এছাড়াও রয়েছে প্রায় ৫৯০ কোটি টাকার রেল সংস্কার প্রকল্প। রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ও ধনধান্য যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্প চালু করবেন। পিএম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তির অর্থও বিলি করবেন। কৃষি, গ্রামোন্নয়ন, মৎস্য এবং পশুপালন ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.