কল্যাণ চন্দ্র, বহরমপুর: কোচবিহারের পর মুর্শিদাবাদ (Murshidabad)। ফের তৃণমূলের (TMC) জনজোয়ারে গণ্ডগোল। ভোটাভুটির সময় অশান্তি বাঁধে মুর্শিদাবাদে বেলডাঙায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে। অভিযোগ, বহিরাগতরা ঢুকে পড়েছিল ক্যাম্পে। তাঁরা পরিচয়পত্র চুরি করে এনে প্রার্থী বাছাইয়ের জন্য ভোট দেওয়ার চেষ্টা করে। রেজিনগরের বিধায়ক বাধা দিতেই অশান্তি বাঁধে।
রবিবার দিনভর জনসংযোগের পর বেলডাঙায় বুথস্তরের কর্মীদের সঙ্গে কর্মসূচি ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্য় ভোটাভুটি চলছিল। অভিযোগ, বেলডাঙা ব্লকের ভাবতার পঞ্চায়েতের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। যুযুধান দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি বেঁধে যায়। এমনকী, চেয়ার ছোঁড়়াছুঁড়ি পর্যন্ত হয় বলে দাবি।
[আরও পড়ুন: কালিয়াগঞ্জ কাণ্ডে ডিজি, মুখ্যসচিবকে তলব করতে চান, রাজ্যপালকে জানালেন SC কমিশনের কর্তা]

রেজিনগরের বিধায়ক রবিউল আলমের দাবি, যাদের ভোটাধিকার নেই তাঁরা অন্যদের পরিচয়পত্র চুরি করে ভোটাধিকার প্রয়োগ করতে এসেছিল। এর মাথায় ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি আতাউর রহমান। বিধায়ক ভোটে বাধা দেওয়ায় অশান্তি বাঁধে। ব্লক সভাপতি ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকছে বলে দাবি। তৃণমূলের দাবি, বহিরাগতরা ঢুকে অশান্তি বাঁধিয়েছে। পুলিশের সামনেই হাতাহাতিতে জড়ায় বিবাদমান দু’পক্ষ।
[আরও পড়ুন: অভিষেকের বার্তার পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বায়রন বিশ্বাস, তুঙ্গে জল্পনা]
সর্বশেষ খবর
-
শচীনের থেকে কোথায় এগিয়ে কোহলি? এবি’র মন্তব্যের পর এবার তথ্য দিয়ে ব্যাখ্যা নাইট প্রাক্তনীর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?
-
মমতা আমলে তৈরি হওয়া কর্মতীর্থেও দুর্নীতি! ক্যাগ রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য বীরভূমে
-
অন্তঃসত্ত্বার পেটে ‘সন্তানের মুখ’, খাচ্ছে ডাব! হবু মাকে ডাক্তার দেখানোর পরামর্শ নেটদুনিয়ার