শাহজাদ হোসেন, ফরাক্কা: মহরমের প্রস্তুতি দেখার সময় বিপত্তি! হাত থেকে তরোয়াল ছিটকে বুকে বিদ্ধ হয়ে মৃত্যু ১৩ বছরের নাবালকের। শোকের ছায়া মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতায়।
মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার জগতাই গ্রাম পঞ্চায়েতের অধিকারীপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত নাবালকের নাম অসিকূল শেখ(১৩)। তার বাড়ি সামশেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে। ইতিমধ্যেই তাঁর দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: ‘অন্যের অসুবিধা না করে উৎসব পালন করুন’, মহরমের দিন শান্তিরক্ষায় বার্তা ডিজি রাজীব কুমারের]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে মহরমের জন্য তরোয়াল খেলার প্রস্তুতি চলছিল অধিকারীপাড়া এলাকায়। একেবারে গঙ্গা তীরবর্তী এলাকায় সেই প্রস্তুতি দেখছিল অনেকেই। সেখানে ছিল নাবালক অসিকূল শেখ। সেসময় এক স্থানীয় যুবকের হাত থেকে তরোয়াল ছিটকে যায়। তাতেই বিদ্ধ হয় অসিকূল। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি এবং সামসেরগঞ্জ থানার পুলিশ।
রাত পোহালেই মহরম। অন্যের অসুবিধা না করে উৎসব পালন করুন। রাজ্য়জুড়ে শান্তিতে ধর্মীয় উৎসব পালনের বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তার আগেই মুর্শিদাবাদে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
[আরও পড়ুন: রেজিনগরে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের, পথ অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত এলাকা]
সর্বশেষ খবর
-
প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড, জানানো হল উত্তরসূরি বাছার দিনক্ষণও
-
আবার বিহার! কিশোরীর পথ আটকে যৌন নিগ্রহ, অশালীন আচরণ, বন্ধুকে মার, প্রকাশ্যে ভিডিও
-
নতুন করে পুলিশি পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী
-
একবছরে ২,৫০০ কোটির লোকসান শাহরুখের! ‘ধনকুবের’ বাদশার ক্যাশবাক্সে আচমকা টান কেন?
-
শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা! বৃষ্টিতে বাড়ছে তিস্তার জলস্তর