অর্ণব আইচ: পঞ্চায়েত ভোটের মুখে উত্তর ২৪ পরগনা হালিশহরে একটি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সিআইডি৷ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা৷ বাড়ির মালিক পলাতক৷
[ভাগাড়ে ফেলা মরা পশুর মাংস সাপ্লাই রেস্তরাঁয়, চক্রের পর্দাফাঁস]
কলকাতা থেকে হালিশহরের দূরত্ব কম নয়৷ শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে হালিশহর যাওয়া যায়৷ সেখান থেকে কলকাতা যাতায়াত করেন অনেকেই৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে হালিশহরের দাসপাড়া এলাকার একটি বাড়িতে হানা দেন সিআইডি আধিকারিকরা৷ তল্লাশিতে ওই বাড়ি থেকে একটি ওয়ান শাটার ও প্রচুর গুলি উদ্ধার হয়েছে৷ সিআইডি আধিকারিকরা জানিয়েছেন, ওই বাড়িটি কালা ওরফে কল্যাণ নামে এক ব্যক্তির৷ কালা একজন দাগী অপরাধী৷ তদন্তকারীদের দাবি, হালিশহরের বাড়িতে বসেই অস্ত্রের কারবার চালাত কালা৷ খদ্দেরদের কাছে কীভাবে অস্ত্র পৌঁছে দেওয়া যায়? তা ঠিক করতে নিজের বাড়িতে শাগরেদদের ডেকে পাঠিয়েছিল সে৷ গোপন সূত্র মারফৎ সে খবর পেয়েছিলেন রাজ্যের গোয়েন্দারা৷ বৃহস্পতিবার সকালে হালিশহরের দাসপাড়া এলাকার ওই বাড়িতে অভিযান চালায় সিআইডি৷

তদন্তকারীরা জানিয়েছেন, কোনওভাবেও অভিযানের খবর আগাম পেয়ে গিয়েছিল কালা৷ তাই আগেভাগেই পালিয়ে যায় সে৷ তবে সিআইডি কর্তারা যখন ওই বাড়িতে যান, তখন সেখানে ছিলেন কালার তিন শাগরেদ৷ পরিস্থিতি বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে তারা৷ তবে রীতিমতো ধাওয়া করে তিনজনকেই ধরে ফেলেন সিআইডি আধিকারিকরা৷ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শাটার ও প্রচুর গুলি পাওয়া গিয়েছে৷ কালা ও তার শাগরেদরা আগ্নেয়াস্ত্র কোথায় থেকে পেল? তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা৷
[সোনারপুরেও মনুয়া কাণ্ডের ছায়া, প্রেমিকের সঙ্গে মিলেই তৃণমূল নেতাকে খুন স্ত্রীর]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ