গোবিন্দ রায়, বসিরহাট: রাজ্য পুলিশের পরীক্ষার আগেই প্রশ্নপত্র হাতে দেওয়া হবে বলে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হল এক সিভিক ভলান্টিয়ারকে। ধৃতদের নাম গণেশ বাছাড়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আজ, রবিবার রাজ্যে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা রয়েছে। কড়া নজরদারিতে ওই পরীক্ষা হচ্ছে রাজ্যজুড়ে। ওই পরীক্ষা শুরুর আগের রাতে গ্রেপ্তার করা হল এক সিভিক ভলান্টিয়ারকে। মোটা টাকা ফেললেই মিলবে ওই পরীক্ষার প্রশ্নপত্র! এই কথা বলে বেশ কয়েকজন পরীক্ষার্থীদের থেকে মোটা অঙ্কের টাকা গণেশ বাছাড় তুলেছিলেন বলে অভিযোগ। প্রশ্নপত্র আগাম পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েক লক্ষ টাকা তিনি পকেটে পুড়েছিলেন !
এদিকে টাকা দিয়েও পরীক্ষার্থীরা প্রশ্নপত্র আগাম হাতে পাচ্ছিলেন না বলে অভিযোগ। এদিকে টাকাও ফেরত দেওয়া হচ্ছিল না! কিছু পরীক্ষার্থী বিষয়টি বসিরহাট থানায় জানিয়েছিলেন। এরপরই পুলিশ কালবিলম্ব না করে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সিভিক ভলান্টিয়ার গণেশ বাছাড়ের নাম উঠে আসে। শনিবার রাতে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কত টাকা এভাবে বাজার থেকে তোলা হয়েছে? প্রশ্নপত্র কি তিনি সত্যিই পেয়েছেন? নাকি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলা হয়েছিল? আর কারা এই ঘটনার সঙ্গে জড়িত? সেসব বিষয়ে তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। আজ, রবিবার ধৃতকে বসিরহাট আদালতে তোলা হয়।
সর্বশেষ খবর
-
‘মহিলা সাংসদদের নিয়ে অসম্মানজনক মন্তব্য’, কল্যাণের বিরুদ্ধে স্পিকারকে চিঠি কাকলির
-
দেদার হুমকি, দুর্নীতি! এবার পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ শিক্ষক নেতা মইদুল
-
দার্জিলিংয়ে পর্যটকদের ভিড়, পিছিয়ে গেল রয়্যাল বেঙ্গলের যাত্রা
-
‘কালা হিরণ’ নিয়ে প্রতারণার অভিযোগ গোবিন্দ নামদেবের, ‘সলমনপ্রীতি’ দেখাতেই চড়াও প্রযোজক
-
মর্মান্তিক স্মৃতি উসকে ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ৬.৭ রিখটার স্কেলে কাঁপল দ্বীপরাষ্ট্র