সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতে মাঠে ‘পার্ক’ করে রাখা গাড়ির কাঁচ ভেঙে দেয় একদল দুষ্কৃতী। ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার নাদিয়াল। পুলিশের সামনেই চলল ইটবৃষ্টি, গাড়ি-বাইক ভাঙচুর। ঘটনায় আহত বেশ কয়েকজন।
স্থানীয় সূত্রে খবর, নাদিয়াল থানার পাশে একটি মাঠে রাতে গাড়ি পার্কিং-এর ব্যবস্থা রয়েছে। অভিযোগ, গতকাল রাতে অধিকাংশ সেখানে রাখা গাড়ির কাচ ভেঙে দেয় দুষ্কৃতীরা। আজ সকালে গাড়ির অবস্থা দেখে খেপে ওঠেন গাড়ির মালিকরা। পুলিশ অভিযোগ নেয়নি বলে দাবি করেছেন গাড়ির মালিকরা। ঘটনার প্রতিবাদে আজ সকালে রাস্তা অবরোধ করেন তাঁরা। তারপরই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গাড়ি মালিকদের বচসা বেধে যায়। পুলিশের সামনেই দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টি শুরু হয়। বেশ কয়েকটি গাড়ি-বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুলিশকর্মীরা ঘটনাস্থলে এলে তাদের সঙ্গেও বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। এলাকায় মোতায়েন রাখা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
সর্বশেষ খবর
-
মদ্যপ অবস্থায় প্রেক্ষাগৃহে হইচই! ‘মির্জাপুর দ্য মুভি’ দেখতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা কনটেন্ট ক্রিয়েটরের
-
ফোন, ওটিপি নয়! তবু অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৮ লক্ষ, মাথায় হাত ব্যবসায়ীর
-
পুজোর ফ্যাশনে ইন ধনেখালি কাফতান! স্টাইল ও স্বাচ্ছন্দ্যে সাজুন নায়িকাদের মতো
-
পাকিস্তানের চিন্তা বাড়িয়ে সিন্ধুতে বড় চাল ভারতের! লাদাখে প্রথম পাথরের বাঁধ বানাল নয়াদিল্লি
-
‘ডাকাতের গ্রাম’ থেকে এবার ডাক্তার! কালিমুল্লাহর নিট সাফল্যে ‘বদনাম’ ঘোচানোর স্বপ্ন বাঁকুড়ার মুক্ষ্যাপাড়ায়