স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আজ মঙ্গলবার নবান্নে আসছেন শিল্পপতি সজ্জন জিন্দাল৷ নবান্ন সূত্রে খবর, শালবনির প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেই মুখ্যমন্ত্রীর কাছে আসছেন জিন্দাল শিল্পগোষ্ঠীর কর্ণধার৷ বৈঠকে রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনের অন্যান্য শীর্ষকর্তারা থাকবেন৷
এদিকে জিএসটি বিল নিয়ে বৈঠকে যোগ দেওয়ার জন্য আজ মঙ্গলবারই দিল্লি যাচ্ছেন শিল্প ও অর্থ দফতরের মন্ত্রী অমিত মিত্র৷ এই সময়ে তাঁর সঙ্গে রাজ্যে বিনিয়োগ নিয়ে টাটাগোষ্ঠীর সঙ্গে একদফা আলোচনারও সম্ভাবনা রয়েছে৷ বাংলায় বিনিয়োগ নিয়ে টাটা শিল্পগোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের যে আলোচনা চলছে সে বিষয়ে সরকারের পক্ষে কথা বলছেন শিল্পমন্ত্রী অমিত মিত্র৷ শিল্প দফতর সূত্রে খবর, সরকার চাইছে টাটারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে এগিয়ে আসুক৷ কোন ক্ষেত্রে তারা বিনিয়োগ করবে তা টাটা শিল্পগোষ্ঠীকেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার৷ টাটাদের শিল্প কারখানা গড়ে তোলার জন্য পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়-সহ একাধিক জায়গায় জমিও দেখে রাখা হয়েছে বলে সূত্রের খবর৷
নবান্নে সজ্জন জিন্দালের বৈঠক করতে আসাকে গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য প্রশাসন৷ সূত্রের খবর পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সিমেন্ট কারখানা তৈরির জন্য জমি দেওয়া হয়েছে জিন্দালদের৷ সেই কারখানা এখনও তৈরি হয়নি৷ সে বিষয়ে কথা বলতেই জিন্দালদের নবান্নে ডেকে পাঠানো হয়েছে৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে কারখানার কাজ অবিলম্বে শুরুর জন্য জিন্দালদের বলা হবে৷ এক্ষেত্রে কোনওরকম সমস্যা হলে রাজ্য প্রশাসন যে তৈরি তাও স্পষ্ট জানিয়ে দেওয়া হবে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ