Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
CM Suvendu Adhikari

ফোনে কথা, অশোককে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী! ‘রাজনৈতিক গুরু’র সুস্থতা কামনায় হাসপাতালে শংকর

বাড়িতে পড়ে গুরুতর চোট পেয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যের মন্ত্রী শংকর ঘোষ। ফোনে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর খোঁজ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি মাসেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাবেন।

Advertisement
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৩:৪৮

link
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৩:৪৮

options
link
ফোনে কথা, অশোককে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী! ‘রাজনৈতিক গুরু’র সুস্থতা কামনায় হাসপাতালে শংকর zoom
ফোনে কথা, অশোককে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী!

বাড়িতে পড়ে গুরুতর চোট পেয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যের মন্ত্রী শংকর ঘোষ। ফোনে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর খোঁজ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি মাসেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাবেন। সেসময় তিনি বাম জমানার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে দেখতে যাবেন। মোবাইলে সেই কথাও অশোককে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

শনিবার, শিলিগুড়িতে নিজের বাড়িতেই পড়ে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। মাথা ফেটে প্রচুর রক্তপাত হয় তাঁর। তাঁকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। আজ, রবিবার সকালে অশোক ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী শংকর ঘোষ। ফোনে অশোকের সঙ্গে কথা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

Advertisement
CM Suvendu Adhikari will visit ailing Ashok Bhattacharya
‘রাজনৈতিক গুরু’র সুস্থতা কামনায় হাসপাতালে শংকর।

কীভাবে এই ঘটনা ঘটল? সেই প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। অশোক বলেন, ঘরেই লেখালিখি করছিলেন। সেসময় হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যান। রক্তচাপ বেড়ে গিয়েছে কিনা, সেই কথাও জানতে চান শুভেন্দু। আগামী ১৬-১৭ তারিখে কার্শিয়াং যাবেন মুখ্যমন্ত্রী। সেসময় বর্ষীয়ান সিপিএম নেতাকে তিনি দেখে আসবেন। সেই কথাও জানান। অশোকের দ্রুত সুস্থতা, আরোগ্য কামনা করেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন অশোক ভট্টাচার্য। শিশির অধিকারী কেমন আছেন? সেই খোঁজও নিজের শারীরিক অসুস্থতার মধ্যে নিয়েছেন তিনি।

অশোক ভট্টাচার্য শংকরের ‘রাজনৈতিক গুরু’। অশোকের অসুস্থতা শুনে সকালেই হাসপাতালে ছুটে যান শংকর। গুরু-শিষ্যের মধ্যে বেশ কিছুসময় কথাও হয়। অশোকের দ্রুত সুস্থতা কামনা করেন শংকর। গতকাল, শুক্রবার রাতে অশোক ভট্টাচার্যকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তৃণমূল নেতা গৌতম দেব।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.