স্টাফ রিপোর্টার: নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন৷ শুক্রবার কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়৷ নবম, দশমে শূন্যপদ রয়েছে ১০ হাজার ২৩৩৷ একাদশ-দ্বাদশের শূন্যপদ ৬ হাজার ২৯৬৷ প্রশিক্ষিতরা আবেদন জানাতে পারবেন৷ আজ, শনিবার বিকেল পাঁচটার পর থেকে আবেদন জানানো যাবে৷ আবেদন জানানোর প্রক্রিয়া চলবে ৩ অক্টোবর পর্যন্ত৷ ফি জমা দেওয়া যাবে ৭ অক্টোবর পর্যন্ত৷ অন্যদিকে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকদের সম্ভাব্য শূন্যপদ ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন৷ মোট শূন্যপদ রয়েছে ১৪ হাজার ৮৮৷ শিক্ষক নিয়োগের ইন্টারভিউর আবেদন জানানোর পর্ব শুরু হয়েছে শুক্রবার বিকেল থেকে৷ অনলাইনে আবেদন জানানো যাচ্ছে৷ ৩ অক্টোবর আবেদন জমা করার শেষ তারিখ৷ তবে শুক্রবার কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটটি না খোলায় বহু প্রার্থী অসুবিধায় পড়েছেন বলে অভিযোগ উঠেছে৷ এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেট উত্তীর্ণ সফল প্রার্থীরা পার্সোনালিটি টেস্টের জন্য আবেদন করতে পারেন৷
সর্বশেষ খবর
-
এলটিটিইর কফিনে পেরেক পুঁতেছিলেন, এবার গ্রেপ্তার শ্রীলঙ্কার সেই প্রাক্তন প্রেসিডেন্টের ছেলে
-
‘বাদ দেওয়ার অজুহাত খুঁজছিল…’, কোহলির জন্যই কেরিয়ার শেষ? বিস্ফোরক উত্তর রায়নার
-
রাজ্যের শিক্ষার বিকাশে এবার জেলায় জেলায় সিএম শ্রী ইনস্টিটিউট, শিক্ষক দিবসে বড় ঘোষণা শুভেন্দুর
-
ভোটে প্রধানের হারের পর ফুলেরায় নতুন ডামাডোল! ‘পঞ্চায়েত ৫’ কবে আসছে? ফাঁস পরিচালকের
-
চিকেন নয়, দিল্লির বাঙালি পাড়ায় দেদার বিকোচ্ছে ‘ইস্কুস মোমো’, কেন ফেভারিট ভোজনরসিকদের?