Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
Congress

মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীর উপর হামলা, বেধড়ক মারে ভাঙল হাত-পা! শিরা কাটার চেষ্টার অভিযোগ

কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হল। শুধু তাই নয়, হাতের শিরা কাটার চেষ্টার অভিযোগ উঠল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা ও ইসলামপুর থানার দেবাইপুর-শিসাপাড়া রাস্তার বিহারীকাটা এলাকায়।

অতুলচন্দ্র নাগ
অতুলচন্দ্র নাগ

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১৫:০৯

link
অতুলচন্দ্র নাগ
অতুলচন্দ্র নাগ

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১৫:০৯

options
link
মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীর উপর হামলা, বেধড়ক মারে ভাঙল হাত-পা! শিরা কাটার চেষ্টার অভিযোগ zoom
কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর। ঘটনার তদন্তে পুলিশ। প্রতীকী ছবি
Advertisement

কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল। শুধু তাই নয়, হাতের শিরা কাটার চেষ্টাও হয়েছে! শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা ও ইসলামপুর থানার দেবাইপুর-শিসাপাড়া রাস্তার বিহারীকাটা এলাকায়। জখমের নাম জিয়ারুল রহমান ওরফে পিন্টু। তাঁর বাড়ি হুড়শি পঞ্চায়েতের গোপালপুরে। এনসিপিআইয়ের লোকজন ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবাইপুর থেকে বাড়ি ফেরার পথে জিয়ারুলের পথ আটকায় কয়েকজন। তাঁকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই এক মহিলাকে আটক করা হয়েছে। জিয়ারুলের পরিবারের অভিযোগ, হামলাকারীদের মধ্যে এনসিপিআই দলের কর্মীরা রয়েছেন। তাঁদের আরও দাবি, ঘটনার নেপথ্যে এক সিভিক ভলান্টিয়ারের মদত রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই সিভিক ভলান্টিয়ার। তাঁর দাবি, শুক্রবার বিকেল থেকেই তিনি ইসলামপুর থানায় কর্তব্যরত ছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয়দের দাবি, ঘটনার নেপথ্যে রাজনৈতিক বিরোধ নয়, পুরনো বিবাদ রয়েছে। কয়েক মাস আগে জুয়া খেলাকে কেন্দ্র করে জিয়ারুলের সঙ্গে এনসিপিআই কর্মী দিলওয়ার হোসেনের বচসা ও মারধরের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জেরেই হামলা হয়ে থাকতে পারে। রানিনগরের কংগ্রেস বিধায়ক জুলফিকার আলি অভিযোগ করে বলেন “১৫-২০ জনের একটি দল জিয়ারুলকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে।” অন্যদিকে এনসিপিআই নেতা তথা সাংসদ আবু তাহের খান অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে পারিবারিক বিবাদ বলে দাবি করেন। বলেন ” মানুষের কাছে খারাপ করার জন্য এসব মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.