সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে গেরুয়া শিবির। তাঁকে বহিরাগত তকমাও দিয়েছে। এবার পিকের নামে ‘বহিরাগত’ পোস্টার পড়ল নৈহাটিতে। ঘটনার নেপথ্যে বিজেপি (BJP) রয়েছে বলেই দাবি তৃণমূলের। যদিও ঘটনাটি শাসকদলের গোষ্ঠীকোন্দলের বহিঃপ্রকাশ বলেই দাবি পদ্ম শিবিরের।
বুধবার সকালে নৈহাটির রেল স্টেশন রোড, জর্জ রোড-সহ বহু জায়গায় নজরে পড়ে একই পোস্টার। তাতে লেখা ‘প্রশান্ত কিশোর বহিরাগত’। নিচে লেখা ‘দাদার অনুগামী’। স্বাভাবিকভাবেই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুভেন্দু অধিকারীর অনুগামীরা একাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তুলে কানাঘুঁষো শুরু করে গেরুয়া শিবির। কারণ, শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে রাজনৈতিক মহলে। একাধিকবার দলের তরফে তাঁর সঙ্গে কথা বলা হয়েছে। এদিকে দাদার সমর্থনে জেলায় জেলায় পোস্টার দিয়েছেন অনুগামীরা। এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের নামে দাদার অনুগামীদের দেওয়া পোস্টার ঘিরে তুঙ্গে বিতর্ক।
[আরও পড়ুন: ‘সিপিএম, বিজেপি লোভী আর ভোগী, তৃণমূল ত্যাগী’, বাঁকুড়া থেকে বিরোধীদের তীব্র কটাক্ষ মমতার]
এপ্রসঙ্গে তৃণমলের (TMC) নৈহাটির টাউন প্রেসিডেন্ট অশোক চট্টোপাধ্যায় বলেন, “প্রশান্ত কিশোর বহুদিন ধরেই তৃণমূলের সঙ্গে রয়েছেন। দলের নেতা-কর্মীরা প্রশান্ত কিশোরের কাজে খুশি।” তাঁর দাবি, এই ঘটনায় কোনওভাবে শুভেন্দু অনুগামীদের যোগ নেই। বিজেপি পরিকল্পনামাফিক এসব করেছে। যদিও তৃণমূলের অভিযোগ মানতে নারাজ নৈহাটির বিজেপি নেতা-কর্মীরা। তাঁদের দাবি, গেরুয়া শিবির কোনওভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নয়।
[আরও পড়ুন: ‘উপত্যকাও শান্ত, কিন্তু বাংলায় শান্তি নেই’, মমতাকে বিঁধতে কাশ্মীরের সঙ্গে তুলনা টানলেন দিলীপ]
সর্বশেষ খবর
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?
-
হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের! বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার