বাবুল হক, মালদহ: উদয়ন গুহর পর এবার আবদুর রহিম বক্সি (Abdur Rahim Boxi)। এবার বিজেপি সাংসদের জিভ টেনে ছিড়ে নেওয়ার নিদান দিলেন তৃণমূল বিধায়ক। মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকায়। মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিরোধীরা।
বিষয়টা ঠিক কী? এদিন মালদহের বামনগোলায় পথসভা করেন তৃণমূল। ছিলেন বিধায়ক আবদুর রহিম বক্সি। সেখান থেকেই বিজেপি সাংসদ খগেন মুর্মুকে একহাত নেন তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, “যে মুখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। যে মুখ দিয়ে মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন, সেই মুখ থেকে জিভ টেনে বের করে মানুষ প্রমাণ করে দেবে তাঁরা আপনাদের সঙ্গে নেই।” সেই সঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, কেন্দ্র বঞ্চনা করুন, বিজেপি সাংসদ, বিধায়ক বাধা দিক, যাই হয়ে যাক না কেন, রাস্তা হবেই।
[আরও পড়ুন: লাইনে দাঁড়িয়েও অমিল রেশন! দুর্নীতির মাঝে গ্রাহক হয়রানিতে সরগরম পানিহাটি]
প্রসঙ্গত, কাঁচা, এবড়োখেবড়ো রাস্তায় অ্যাম্বুল্যান্স ঢুকতে পারেনি। বাধ্য হয়ে খাটিয়ায় শুইয়ে মালদহের বামগোলার অসুস্থ তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। সেই ঘটনার জল গড়িয়েছিল অনেকদূর। এদিন মৃতের বাড়িতে যান বিধায়ক আবদুর রহিম বক্সি। সেখান থেকে বেরিয়ে পথসভায় যোগ দিয়েই বিতর্কিত এই মন্তব্য করেন তিনি।
[আরও পড়ুন: পরপর দুবার হামলা, এবার প্রাণহানি, দুষ্কৃতীদের ‘টার্গেটে’ই ছিলেন কোলাঘাটের স্বর্ণ ব্যবসায়ী]
সর্বশেষ খবর
-
‘বন্ধু’ ইরানের পিঠে ছুরি! নিজেকে বাঁচাতে তেহরানের আস্থা ভেঙে বোমাবর্ষণের পথে পাকিস্তান
-
গঙ্গার গ্রাসে গোটা ভূতনি, বন্যা পরিস্থিতি চাক্ষুস করে আঁতকে উঠলেন আধিকারিকরা
-
৯১ বছরেও তরতাজা তরুণী! অবিশ্বাস্য ভল্টের ভিডিও ভাইরাল হতেই শিরোনামে মার্কিন বৃদ্ধা
-
লক্ষ্মীবারেই কৌশিকী অমবস্যা! তারাপীঠ মন্দিরে যাওয়ার আগে রইল সমস্ত খুঁটিনাটি
-
সেপ্টেম্বরেই পুজোর বোনাস জুটমিল শ্রমিকদের! উন্নয়নে বাংলাকে গুজরাট করার ডাক অর্জুনের