Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Coronavirus

রাজ্যের কোভিড গ্রাফ নিম্নমুখী, তবে অস্বস্তি জারি এই দুই জেলার পরিসংখ্যানে

বঙ্গে করোনা থেকে সুস্থতার হার ৯৩ শতাংশেরও বেশি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৬, ২০২০, ২১:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৬, ২০২০, ২১:৪৫

options
link
রাজ্যের কোভিড গ্রাফ নিম্নমুখী, তবে অস্বস্তি জারি এই দুই জেলার পরিসংখ্যানে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের করোনা গ্রাফ ফের কিছুটা নিম্নমুখী। স্বাস্থ্যদপ্তরের নয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছে ৩৫০৭ জন, মৃত্যু হয়েছে ৫২ জনের। দৈনিক সুস্থতার হার আক্রান্তের তুলনায় সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৩৭ জন। এই মুহূর্তে ৯৩ শতাংশ সুস্থতার হারেই করোনাযুদ্ধে এগিয়ে বাংলা।

স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে মোট কোভিড রোগীর সংখ্যা ৪ লক্ষ ৬৬ হাজার ৯৯১, যার মধ্যে অ্যাকটিভ রোগী ২৪, ৬৭০ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণহানি ঘটেছে ৫২ জনের। তা নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা ৮২২৪। যদিও রাজ্যের কোভিড গ্রাফে অস্বস্তি জারিই থাকছে দুই জেলা – কলকাতা এবং উত্তর ২৪ পরগনা নিয়ে। কলকাতায় এই মুহূর্তে সংক্রমিতে সংখ্যা ৬৮২৮, উত্তর ২৪ পরগনায় তা সামান্য কম – ৬৫৬৭। করোনা সংক্রমণের গোড়া থেকে এই দুই জেলা নিয়েই স্বাস্থ্যদপ্তরের চিন্তা ছিল সবচেয়ে বেশি। পুরোদমে শীতের আগে উদ্বেগ এতটুকুও কমছে না। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে কালিম্পং এবং আলিপুরদুয়ার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন:  কক্সবাজারের শরণার্থী শিবির থেকে পালিয়ে সীমান্তের এপারে, NJP থেকে গ্রেপ্তার ১৪ জন রোহিঙ্গা]

পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪৪, ৭১৩ জনের, যার মধ্য়ে ৮.২৬ শতাংশ রিপোর্ট পজিটিভ। এ নিয়ে রাজ্যে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৬,৫৪, ৫২৪। শীতের আগে করোনায় সুস্থতার হার আরও বাড়ানোই লক্ষ্য রাজ্যের স্বাস্থ্যদপ্তরের। সেইমতো সমস্ত ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো বাড়ানো হয়েছে হাসপাতালের শয্যাসংখ্যা। ভ্যাকসিনের ট্রায়াল চলছে এ রাজ্যেও। তবে তা কবে হাতে আসবে, এখনও ঠিক নেই। তার আগে পর্যন্ত সাবধানে থাকাই করোনার বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: ইস্তফা শুভেন্দু অধিকারীর, HRBC’র নতুন চেয়ারম্যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.