স্টাফ রিপোর্টার: বিলিতির চাপে কোণঠাসা দেশি মদ! মাত্র কুড়ি-তিরিশ টাকা বেশি দিলেই মিলছে বিয়ার ও কম অ্যালকোহলযুক্ত বিলিতি মদ। তাই অনেকেই দেশি থেকে বিদেশি মদে ঝুঁকছেন। ফলে রেকর্ড বিক্রি কমল দেশি মদের।
আগে রাজ্যে প্রতি মাসে গড়ে চার কোটি লিটার দেশি মদ বিক্রি হত। সম্প্রতি, তা কমে দাঁড়িয়েছে ৩ থেকে ৩.২ কোটি লিটার। অর্থাৎ মাসিক বিক্রি কমেছে প্রায় ১ কোটি লিটার। আবগারি দপ্তরের অফিসারদের পর্যবেক্ষণ, বিদেশি মদের শেষ বার দাম কমেছে গত বছরের শেষে। এখন দেশি বা বাংলা মদ মেলে ১২০ টাকাতে। মাত্র কুড়ি-তিরিশ টাকা বেশি দিলেই মিলছে বিয়ার বা ফিফটি ফিফটি ডিগ্রি বিদেশি মদ। যাতে অ্যালকোহলের মাত্রা অনেকটাই কম।
[আরও পড়ুন: ‘পড়ুয়াদের কাছে জনপ্রিয় সুকন্যা’, TET বিতর্কের মাঝেই দাবি বোলপুরের প্রাথমিক স্কুলের শিক্ষকের]
ফলে স্বাস্থ্যের কথা ভেবেও অনেকে একটু বেশি খরচ করে বিলিতিতে ঝুঁকছেন। এমনটাই মনে করছেন আবগারি শিল্পের বিশেষজ্ঞরা। যদিও দেশি মদ বিক্রি কমে যাওয়ায় রাজ্যের ভাঁড়ারে সেই অর্থে টান পড়েনি। কারণ, বিলিতির বিক্রি বেড়েছে। আবগারি দপ্তর সূত্রের খবর, চলতি অর্থবর্ষে এপ্রিল, থেকে জুলাই, আবগারি শুল্ক আদায় হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা।
এই হারে শুল্ক আদায় হলে অর্থবর্ষের শেষে আবগারি শুল্ক প্রায় ১৬ হাজার ৫০০ কোটি টাকায় পৌঁছে যাবে। যা গত বছরের তুলনায় প্রায় দেড় হাজার কোটি টাকা বেশি। এমনই ইঙ্গিত আধিকারিকদের। তাঁদের ব্যাখ্যা, রাজ্যে ডিস্ট্রিবিউটরদের যে দামে মদ বিক্রি করা হয় (ডিক্লেয়ার্ড প্রাইস) তাতে পরিবর্তন হওয়ায় সামান্য বাড়তে পারে বেশ কিছু মদের দাম।
[আরও পড়ুন: অনুব্রতকন্যা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, জানতেনই না রাজ্যের শিক্ষামন্ত্রী]
সর্বশেষ খবর
-
সর্বস্ব দিয়ে লড়াইয়ের পণ প্যারাগুয়ের, এমবাপের আগুনে ফর্মেও অন্য চিন্তা ভোগাচ্ছে ফ্রান্সকে
-
দুর্গাপুজোর আগে উচ্ছেদ নয়! হকারদের জন্য বিরাট সুখবর
-
‘নরক উৎখাত হল’, খামেনেইয়ের শেষকৃত্যের দিনই গর্জন ট্রাম্পের, পালটা তোপ মার্কিন প্রেসিডেন্টকে
-
রিয়ালিটি শোয়ের চিত্রনাট্যকারের সঙ্গে প্রেম অদিতির! দেবরাজের হাজতবাসের মাঝেই বিস্ফোরক সৌম্য
-
দানের সোনা গলিয়ে বিস্কুটে রূপান্তর! রাম মন্দিরে চুরির তদন্তে চাঞ্চল্যকর দাবি সিটের