নন্দন দত্ত, সিউড়ি: আনন্দের সুর মুহূর্তে বদলে গেল বিষাদে। মার্চ মাসে বিয়ে ঠিক হয়েছিল তরুণ-তরুণীর। তার আগে বৃহস্পতিবার কেনাকাটি করতে বেরিয়েছিলেন হবু দম্পতি। বাড়ি ফেরার পথে বাস ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁদের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নলহাটি থানার পাইকপাড়া মোড়ে। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের নাম জ্যোতির্ময় দাস। তিনি নলহাটি থানার স্বাধীনপুর এলাকার বাসিন্দা। তরুণী রাসমণি দাস। তিনি কানিওর এলাকার বাসিন্দা। জ্যোতির্ময় তাঁর হবু স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে আসে কেনাকাটির জন্য। নলহাটি বাজারে তাঁরা বিয়ের পোশাক কেনেন। বাজার করার পর রাসমণিকে স্কুটি করে বাড়ি দিয়ে আসার সময় দুর্ঘটনার মুখে পড়ে তাঁদের স্কুটি। পাইকপাড়ার মোড়ে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। খবর দেওয়া দুজনের পরিবারে। রামপুরহাট হাসপাতালে আসেন তাঁরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে।
সর্বশেষ খবর
-
সোশাল মিডিয়া অতীত, এবার পর্ন ওয়েবসাইটের মাধ্যমেই কাশ্মীরে জঙ্গি নিয়োগ করছে পাকিস্তান!
-
বাঁ হাতে নতুন ট্যাটু কোহলির, কীসের ইঙ্গিত? ভাইরাল ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে
-
মেডিক্যাল বিভাগ, বিল্ডিং প্ল্যান সংক্রান্ত কাজের দায়িত্বে গ্রুপ ডি কর্মী! প্রশ্নের মুখে মাল পৌরসভা
-
‘দুধের মতো শরীর’-এর পর তামান্নাকে ‘সদা সুহাগন রহে’র শুভেচ্ছা, ফের বিতর্কে অন্নু কাপুর
-
মাত্র ২৪ ফুটে দীর্ঘ ৪৫ কিমি রেলপথ গড়ে নজির, শিল্পীর তৈরি মডেলেই প্রশিক্ষণ দেবে রেল!