সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেল লাইনের পাশ থেকে উদ্ধার যুগলের দেহ। শুক্রবার সাতসকালে নদিয়ার চাকদহের শিমুরালি-রূপপুরের ৪৬ নম্বর রেলগেটের কাছ থেকে দেহ দুটি উদ্ধার করা হয়। কী কারণে মারা গেল দু’জনে, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। তবে স্থানীয়দের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মহত্যা করেছে দু’জনে।
[আরও পড়ুন: প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, প্রতিবাদে পঞ্চায়েতে তালা ঝোলাল বিজেপি]
নদিয়ার শিমুরালির নিউ কৌতুকপুরের বাসিন্দা চা পাতা ব্যবসায়ীর ছেলে সৌরভ বৈদ্য। বছর তিরিশের সৌরভের সঙ্গে চাকদহের শিলিন্দার বাসিন্দা রূপা দাস নামে এক গৃহবধূর সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়। ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে একসময়ে তা প্রেমের সম্পর্কের রূপ নেয়। সম্প্রতি সৌরভ এবং রূপার সম্পর্কের কথা জেনে ফেলে দু’জনের পরিবার। এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে রূপা, তা মেনে নিতে পারেননি তাঁর পরিজনেরা। সৌরভের পরিবারও রূপাকে মানতে নারাজ। তাই দুই পরিবারেই অশান্তি শুরু হয়।
[আরও পড়ুন: চুরির পর সিদ্ধি খেয়ে মন্দিরে ঘুম চোরের! কপালে জুটল বেদম মার]
সৌরভ পরিবারের দাবি, বৃহস্পতিবার কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোন ওই যুবক। রাতেও বাড়ি ফিরছেন না দেখে চিন্তিত হয়ে পড়েন পরিজনেরা। তাই একের পর এক ফোন করতে থাকেন সৌরভকে। তবে ফোন সুইচড অফ থাকায় কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। শুক্রবার সকালে প্রতিবেশীদের কাছে সৌরভের বাবা-মা জানতে পারেন রেললাইনের পাশে যুগলের দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে দৌড়ে যান তাঁরা। খবর দেওয়া হয় রানাঘাট জিআরপিতে। রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
সর্বশেষ খবর
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের
-
খোঁচা খাওয়া বাঘের মতো প্রত্যাবর্তন! কুয়েতের দলকে উড়িয়ে এসিএল টু-র মূল পর্বে ইস্টবেঙ্গল
-
‘শাহী’ বৈঠকে রফাসূত্র, কুড়মালি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত!
-
‘গোটা প্রকল্পই বেআইনি’! রাজারহাটের ‘অ্যাকোয়া গলফ ভিলা’ ভাঙার নির্দেশ হাই কোর্টের
-
‘শ্মশানে গিয়েছিলাম, কিন্তু ভিতরে ঢুকিনি’, অভিযোগ উড়িয়ে দাবি অভয়ার প্রতিবেশী সঞ্জীবের