দিব্যেন্দু মজুমদার, হুগলি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়ে কুরুচিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে গুপ্তিপাড়ার এক সিপিএম নেতাকে মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করল বলাগড় থানার পুলিশ।
[রমজান মাসে পঞ্চায়েত ভোট নয়, কমিশনের কাছে আরজি সংখ্যালঘু সম্প্রদায়ের]
অভিযোগ, মঙ্গলবার সকালে ওই সিপিএম নেতা প্রশান্ত কুণ্ডু মুখ্যমন্ত্রী ও নির্বাচন কমিশনারের মুখ ‘সুপার ইমপোজ’ করে সোশ্যাল মিডিয়া কুরুচিকর ছবি পোস্ট করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই নন সাধারণ মানুষও ক্ষোভে ফেটে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে গুপ্তিপাড়া অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত সিপিএম নেতার শাস্তির দাবিতে সরব হয় জনতা। মঙ্গলবার সন্ধ্যায় গুপ্তিপাড়া ২ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আলি মহম্মদ বলাগড় থানায় প্রশান্ত কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারপরই অভিযুক্ত সিপিএম নেতাকে গ্রেপ্তার করে বলাগড় থানার পুলিশ। আলি মহম্মদের অভিযোগ, গুপ্তিপাড়ার মতো শান্ত জায়গাকে অশান্ত করে তোলার জন্যই এই ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিত নাগ এই কুরুচিকর কাজের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। তিনি আরও জানান, এহেন কাজ করে সমস্ত দেশের মহিলাদের অপমান করেছেন অভিযুক্ত সিপিএম নেতা। একই দাবি বলাগড় গুপ্তিপাড়া অঞ্চলের সাধারণ মানুষেরও। তাঁর যথোপযুক্ত শাস্তি হওয়া উচিত। এদিকে এই অভিযোগ খারিজ করেছে সিপিএম। হুগলি জেলা সিপিএমের সম্পাদক দেবব্রত ঘোষের দাবি, গোটা রাজ্য রসাতলে যাচ্ছে। রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। পুলিশ সেখানে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। তৃণমূল তাই জলঘোলা করার চেষ্টা করছে। বুধবার ধৃত সিপিএম নেতাকে চুঁচুড়া আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়।
[কটূক্তির প্রতিবাদে চড়াও, কিশোরীর পাঞ্চে ধরাশায়ী ৫ ‘বীরপুরুষ’]
সর্বশেষ খবর
-
‘মুক্তোমনা হও তবে…’, কেতন হত্যাকাণ্ডের পর তরুণপ্রজন্মকে সতর্কবাণী কঙ্গনার
-
‘চূড়ান্ত হতাশ’, চিরতরে বিশ্বকাপ দেখা বন্ধ করছেন দেবের নায়িকা ইধিকা!
-
ঘরে ফিরে নবজাতকের মুখদর্শন, যন্ত্রণায় প্রলেপ বাংলাদেশে ‘পুশব্যাক’ হওয়া দানিশের, কী বলছেন সুইটি?
-
কাল থেকে টানা ৬০ ঘণ্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল! আচমকা কেন এমন নির্দেশিকা কলকাতা পুলিশের?
-
আইসিসি হল অফ ফেমে সৌরভ, ‘পার্টনার’কে আবেগঘন বার্তা শচীনের