সংবাদ প্রতিদিন ডিজিটাল জের: মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে অস্বস্তিতে বাম নেতা তন্ময় ভট্টাচার্য। দলের শাস্তির মুখেও পড়েছেন তিনি। এই পরিস্থিতিতে এবার বাড়িতে সিসিটিভি বসালেন তন্ময়বাবু। যে ঘরে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, সেখানে সিসিটিভি বসানো হয়েছে বলে খবর।
এক মহিলা সাংবাদিকের করা ফেসবুক লাইভকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। তিনি বামনেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। সেদিনই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় সিপিএম। তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে বরানগর থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হয় তন্ময়বাবুকে। এই পরিস্থিতিতে এবার বাড়িতে সিসিটিভি বসালেন তন্ময়। আচমকা কেন এই সিদ্ধান্ত? বাম নেতা জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত। আগামীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার প্রতিমুহূর্তের ফুটেজ থাকবে। যাতে এই ধরণের অভিযোগের মুখোমুখি তাঁকে হতে না হয়।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর, রবিবার দুপুরে এক তরুণী সাংবাদিক ফেসবুক লাইভ করেন। তিনি দাবি করেন, এদিন তাঁর তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। সেই মতো তিনি সিপিএম নেতার কাছে পৌঁছে যান। তাঁর অভিযোগ, ইন্টারভিউ নেওয়ার আগেই তন্ময়বাবু নাকি তাঁর কোলে বসে পড়েন। মহিলা স্পষ্টভাবে জানান, তিনি এসব পছন্দ করেন না। ওই সাংবাদিকের অভিযোগ, বরাবরই নিজের মাত্রার বাইরে গিয়ে ইয়ার্কি-ঠাট্টা করেন তন্ময় ভট্টাচার্য। পছন্দ না হলেও বিষয়টাকে নিজের মতো করে এড়িয়ে যেতেন তিনি। তবে মাত্রা ছাড়ানোয় ফেসবুক লাইভ করেন নিগৃহীতা।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার