সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কস, লেনিন, স্তালিন অতীত। সোভিয়েত আবেগও উধাও। এবার খাঁটি দেশপ্রেমের আবেগে শান দিচ্ছেন বাংলার বামপন্থীরা। সিপিএমের (CPM) রাজ্য সম্মেলনের জন্য তৈরি পোস্টারে অন্তত সেই ইঙ্গিত স্পষ্ট, যা কিনা নজিরবিহীন বলে মত রাজনৈতিক মহলের একাংশের। নতুন পোস্টারের ছবিটি শেয়ার করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra) নিজে। তা নিয়ে শুরু হয়ে গিয়েছে সমালোচনা।
আগামী ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত কলকাতায় বসছে সিপিএমের ২৬ তম রাজ্য সম্মেলন। সেই অনুষ্ঠানসূচির পোস্টার ফেসবুকে (Facebook) শেয়ার করেছেন সূর্যকান্ত মিশ্র। তাতে দেখা যাচ্ছে, লাল প্রেক্ষাপটে চিরপরিচিত সেনা পোশাকে নেতাজির ছবি। তার সঙ্গে ছবিতে রয়েছেন ক্যাপটেন লক্ষ্মী সায়গল। যিনি একসময়ে আজাদ হিন্দ বাহিনীর (Azad Hind Fauj) হয়ে লড়াই করেছেন। পরে অবশ্য কমিউনিস্টদের দলে নাম লেখান। তাঁর কন্যা সুহাসিনী আলি এখনও সিপিএম পলিটব্যুরোর সদস্য। তিনি একবার লোকসভা ভোটে বারাকপুরের প্রার্থীও হিসেবে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। দিল্লির সিপিএম মহলে সুহাসিনী আলি বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি।

সিপিএমের এই নেতাজি-প্রীতি দেখে রাজনৈতিক মহলের একাংশের মত, এর আগে একাধিকবার নেতাজি সম্পর্কে মূল্যায়ণ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। ভারতীয় কমিউনিস্ট পার্টির তৎকালীন মুখপত্র “পিপলস ওয়ার”। এই মুখপত্রে একটি কার্টুন আঁকা হয়েছিল। ছবিতে দেখা যায়, জাপানের তখনকার প্রধানমন্ত্রী তোজোর হাতে দড়ি, যাতে বাঁধা নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)। এছাড়া এই মুখপত্রে বিভিন্ন সময়ে প্রকাশিত কার্টুনে নেতাজিকে কখনও বা হিটলারের সঙ্গী গোয়েবলসের পাশে বাচ্চা ছেলে হিসেবে, কখনও বা তোজোর কুকুর হিসেবে দেখানো হয়। তৎকালীন বাম নেতাদের অনেকেই প্রকাশ্য জনসভায় নেতাজিকে ‘তোজোর কুকুর’ বলতেন। পরে অবশ্য কমিউনিস্ট পার্টির একাংশ স্বীকার করে যে নেতাজির মতো দেশনায়ক সম্পর্কে তাদের মূল্যায়ণ ঠিক ছিল না।
[আরও পড়ুন: ‘আশ্রয় নয়, অস্ত্র চাই’, বাইডেনকে সপাট জবাব ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির]
সে যাই হোক, সম্প্রতি জাতীয়তাবাদ নিয়ে বিজেপির (BJP) প্রভাব যেভাবে দেশজুড়ে পড়তে শুরু করেছে, তাতে সিপিএমও নিজেদের অবস্থান বদলাচ্ছে বলে মত পর্যবেক্ষকদের একটা বড় অংশের। আর সেই কারণে রাজ্য সম্মেলনের পোস্টারে নেতাজি এত গুরুত্ব পেলেন বলে মনে করা হচ্ছে। যদিও সিপিএম নেতৃত্বের একাংশের দাবি, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুভাষচন্দ্র বসু এক উজ্জ্বল নাম। দেশের ঐতিহ্য তুলে ধরতেই ওই পোস্টার তৈরি হয়েছে।
[আরও পড়ুন: তিনদিনে পা দিল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, কোন পক্ষের ক্ষতি কত? দেখে নিন খতিয়ান]
সর্বশেষ খবর
-
অ্যামি ভির্ককে লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি, রণবীর-করিনার সহ-অভিনেতাকে খুনের চেষ্টা!
-
অবসরের দেড় মাস আগে যাদবপুরের রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে অপসারণ, এবার দায়িত্বে কে?
-
জুসার-ব্লেন্ডারের দরকার নেই, রান্নাঘরের এই ৫ সরঞ্জামেই পান পুষ্টিকর ফলের রস
-
জলবায়ু পরিবর্তনের কুফল রুখতে ব্যর্থ! বিশ্বের ২০ শহরে তালিকায় ঠাঁই কলকাতারও
-
কলকাতার একাধিক শপিং মলে পুলিশ-দমকল, ‘অখাদ্য’র পর অগ্নিসুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান