অর্ণব দাস, বারাসত: ভোটের মুখে বোমাবাজি! বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। ভাঙল বাড়ির কাচ। শনিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বারাকপুর লোকসভার অন্তর্গত আমডাঙা এলাকা। সোমবার সেখানে ভোটগ্রহণ। তার আগেই বোমাবাজি ঘিরে উত্তপ্ত হল এলাকা। স্থানীয় সূত্রে খবর, মাঝরাতে আমডাঙ্গার বেড়াবেড়িয়া পঞ্চায়েতের হরপাড়া গ্রামের ১৬৮ নম্বর বুথ এলাকায় বিজেপি নেতা মহম্মদ আবু হেনার বাড়ি লক্ষ্য করে ৪-৫টি বোমা ছোড়া হয়। যার জেরে বাড়ির কাচ ভেঙে পড়ে। বাড়ির মালিক আবু হেনার অভিযোগ, সিপিএম ছেড়ে এখন বিজেপি করেন তিনি। এলাকার মানুষ এটা মেনে নিতে পারছেন না। এলাকার বিজেপি ভোটারদের ভয় দেখাতে তাঁর বাড়িকে টার্গেট করেছে তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা।
[আরও পড়ুন: কাল কালবৈশাখী, সপ্তাহের শুরু থেকেই রাজ্যজুড়ে ঝড়জল, কমবে গরম?]
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় নেতৃত্বের দাবি, এখানে বোমাবাজির সংস্কৃতি ছিল না। এটা বিজেপি সংস্কৃতি। ভোটের আগের দিন তাঁরা এলাকায় বোমা মেরে খবরে আসতে চাইছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তদন্তে নেমেছে পুলিশ।
[আরও পড়ুন: ভুয়ো সার্টিফিকেট নিয়ে শিক্ষকতা! বাগুইআটির নামী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ]
সর্বশেষ খবর
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেলে ১ লক্ষ কোটির কাজ, মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শুভেন্দুর