সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামতাড়া গ্যাংয়ের (Jamtara Gang) ফাঁদে পড়ে লক্ষাধিক টাকা খুইয়েছিলেন বীরভূমের (Birbhum) এক কৃষক। বিষয়টি বোঝার পরই বীরভূম সাইবার ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। তদন্তে নেমে খোয়া যাওয়া টাকা কৃষককে ফিরিয়ে দিলেন তদন্তকারীরা। পুলিশের ভূমিকায় খুশি ওই ব্যক্তি।
জানা গিয়েছে, বীরভূমের রাজনগরের রাউতাড়া গ্রামের বাসিন্দা উত্তমকুমার মণ্ডল নামে ওই কৃষক। মাস খানেক আগে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কর্মী বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে ফোন করেন একজন। জিএসটি সংক্রান্ত ভুল হয়েছে, একথা জানিয়ে তাঁর মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হয়। অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জেনে নেওয়া হয় তাঁর থেকে। এরপর অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ১ লক্ষ ৬০ হাজার টাকা তুলে নেওয়া নেয়। বিষয়টি বুঝতে পেরেই বীরভূম সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেন উত্তমবাবু। সেই অভিযোগের ভিত্তিতে আধিকারিকরা তদন্ত চালিয়ে জানতে পারেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই টাকায় গিফট কার্ড কেনা হয়েছে। এরপর সেই গিফট কার্ডের কোড বাতিল করে অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে ওই কৃষকের খোয়া যাওয়া টাকা ফিরিয়ে দেয় বীরভূমের সাইবার ক্রাইম ব্রাঞ্চ।
[আরও পড়ুন: ফটোশুটের সময় সবজি বিক্রেতাদের ‘হেনস্তা’ তরুণ-তরুণীদের, বর্ধমানে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ]
খোয়া যাওয়া টাকা ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত উত্তমবাবু। সাইবার ব্রাঞ্চের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। এতগুলো টাকা ফিরিয়ে দিতে পেরে খুশি তদন্তকারী। এই প্রথম নয়, আগেও বহুবার জামতাড়া গ্যাংয়ের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়েছেন অনেকেই। এবিষয়ে বহুবার পুলিশের তরফে সকলকে সচেতন করা হয়েছে। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে।
[আরও পড়ুন: বেলঘরিয়ার নিখোঁজ NEET পরীক্ষার্থীর স্কুটি ও হেলমেট মিলল বেলডাঙায়, ঘনাচ্ছে রহস্য]
সর্বশেষ খবর
-
লক্ষ্য চিকেনস নেকের সুরক্ষা, উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাকলেন শাহ
-
প্রতিবাদের নামে ‘উচ্ছৃঙ্খলতা’র অভিযোগ, সেনার কাছে ক্ষমা চাইলেন সেই জেন জি তরুণী
-
ICICI ব্যাঙ্কের সামনে স্ত্রীকে গুলি এসবিআই কর্মীর! খুনের পর স্টেটাস দেন, ‘বউকে মেরেছি, এবার…’
-
পুজোর আগেই বড় খবর, রজত জয়ন্তীতে বাজার কলকাতার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান
-
কলকাতায় ব্রাজিলের ৫ সদস্যের প্রতিনিধি দল, খতিয়ে দেখলেন মেগা ম্যাচের প্রস্তুতি, কী জানালেন ক্রীড়ামন্ত্রী?