খোদ পুলিশকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি! বাড়ির তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গয়না লুট করা হল! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা গ্রাম পঞ্চায়েতের কুমারপুর এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খোদ পুলিশকর্মীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় জোর শোরগোল ছড়িয়েছে।
কুমারপুর এলাকায় প্রৌঢ় অশোক বিশ্বাসের বাড়ি। তাঁর ছেলে অঙ্কুর বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত। মঙ্গলবার তাঁর বউমাকে নিয়ে মাজদিয়ায় একটি বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন না অঙ্কুর। গতকাল, মঙ্গলবার সন্ধ্যার পর ওই চুরির ঘটনা ঘটে। জানা গিয়েছে, এলাকার এক বাড়িতে কালীপুজো ছিল। সন্ধ্যায় অশোক বিশ্বাসের স্ত্রী ওই বাড়িতে প্রসাদ গ্রহণ করতে গিয়েছিলেন। বাড়িতে তালা দিয়েই বেরিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে বাড়িতে ফিরেই চক্ষুচড়কগাছ হয় প্রৌঢ়ার।
আরও পড়ুন:
দেখা যায়, বাড়ির মূল দরজার তালা ভাঙা! বিষয়টি আন্দাজ করেই প্রতিবেশীদের খবর দেওয়া হয়। এরপর বাড়ির ভিতরে ঢুকেই দেখা যায় ঘরের জিনিসপত্র ওলটপালট হয়ে রয়েছে। আলমারি ও লকার ভাঙা হয়েছে। জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। সোনার গয়না-সহ নগদ টাকা বাড়িতে ছিল। সবই চুরি গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোনার গয়না ও নগদ প্রায় পাঁচ হাজার টাকা-সহ মোট প্রায় ৪ লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
কীভাবে এই চুরির ঘটনা ঘটল, কারা এর সঙ্গে জড়িত, সামগ্রিক বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের একাংশের প্রশ্ন, পুলিশকর্মীর বাড়িতেই যদি চুরি হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? স্থানীয়দের মধ্যে চাপা আতঙ্ক দেখা গিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বেইমানদের জন্য ক্ষমাপ্রার্থী, যারা যাওয়ার যাক’, ফের ‘শূন্য’ থেকে শুরুর অঙ্গীকার মমতার
-
ঝটকা মাংসের দোকান খুললেই ১০ হাজার টাকা অনুদান! বড় ঘোষণা বীজপুরের বিধায়কের
-
নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি, খুনের চেষ্টা! প্রধানকে ল্যাম্পপোস্টে বেঁধে চড়-থাপ্পড় জনতার
-
‘মনে ভক্তি নেই, তাই বলছেন চুরি হয়েছে’, রামমন্দিরে দান লোপাটে বিস্ফোরক উত্তরপ্রদেশের স্পিকার
-
বর্ষায় জ্বর মানেই ভাইরাল? হতে পারে কোভিড বা ফ্লু! জানুন তফাত করবেন কীভাবে