শাহজাদ হোসেন, ফরাক্কা: সাতসকালে রাস্তার ধার থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। মৃতদেহের বাম হাতের একটি আঙুল কাটা। আর এই ঘটনা ঘিরেই রহস্য বেড়েছে মুর্শিদাবাদের সুতি এলাকায়। কেউ কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে খুন করেছে না কি নিছক দুর্ঘটনায় মৃত্যু, তা খতিয়ে দেখছে মুর্শিদাবাদের (Murshidabad) পুলিশ।
মৃত যুবকের নাম সুনীল মণ্ডল (২৫)। বাড়ি সুতির চাঁদনিচক। আট মাস আগে তিনি চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। বুধবার তিনি চেন্নাই থেকে বাড়ি ফিরছিলেন। কিন্তু পরিবারের কাছে আর তাঁর ফেরা হল না। বৃহস্পতিবার সকালে সুতির মানিকপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। মৃত শ্রমিকের বাম হাতের কড়ে আঙুল কাটা। মাথার পিছনে চোট আছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
[আরও পড়ুন: বুথেই সেরিব্রাল অ্যাটাক, হাসপাতালে মৃত্যু ভোটকর্মীর, কমিশনের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের]
যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সুনীল মণ্ডল চেন্নাই থেকে বাড়ি ফিরছিলেন। বুধবার রাতে বাসে মানিকপুরে ফেরেন। সেখানে একটি মদের ভাটিতে মদ খান সুনীল। মদ্যপ অবস্থায় জাতীয় সড়ক পার করার সময় কোনও গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
[আরও পড়ুন: রাতভর মুষলধারে বৃষ্টি, বানভাসি ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা, লাল সতর্কতা উত্তরের ৪ জেলায়]
সর্বশেষ খবর
-
কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী