কল্যাণ চন্দ, বহরমপুর: ভাড়া বাড়ির তিনতলা থেকে তরুণীর অর্ধনগ্ন পচাগলা দেহ উদ্ধার। শুক্রবার সকালে প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে (Berhampore)। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে ধোঁয়াশা। ঘটনায় তরুণীর লিভ-ইন পার্টনারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর নাম আফরিন তবস্সুম। বয়স ২৩ বছর। তিনি মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা। কয়েকমাস ধরে বহরমপুরের ভাকুড়ি এলাকায় প্রেমিকের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন। আরও জানা গিয়েছে তরুণী বিবাহিতা ছিলেন। চার বছরের এক সন্তানও রয়েছে। তবে স্বামীকে ছেড়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন।
স্থানীয়রা জানাচ্ছেন, কয়েকদিন ধরে ওই ঘরে কাউকে দেখা যাচ্ছিল না। ঘর থেকে পচা দুর্গন্ধ বেরতে থাকে। সন্দেহ হতে ঘরে উঁকি মেরে তরুণীর দেহ দেখতে পান স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে।
মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও পুলিশের প্রাথমিক অনুমান, দুদিন আগে তরুণীর মৃত্য়ু হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া