Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
Rampurhat

রামপুরহাটে পুরসভার চেয়ারম্যানের দাদার নার্সিংহোমে উদ্ধার পচাগলা দেহ, ঘনাচ্ছে রহস্য

রামপুরহাট ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে ভাড়শালা মোড় সংলগ্ন এলাকায় রয়েছে বেসরকারি নার্সিংহোম। ওই নার্সিংহোমের মালিক রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভগতের দাদা দীপক কুমার ভগত।

Advertisement
বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ২০:১২

link
বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ২০:১২

options
link
রামপুরহাটে পুরসভার চেয়ারম্যানের দাদার নার্সিংহোমে উদ্ধার পচাগলা দেহ, ঘনাচ্ছে রহস্য zoom
প্রতীকী ছবি।

রামপুরহাট পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতার দাদার নার্সিংহোম থেকে উদ্ধার পচাগলা দেহ। গোডাউন ঘর থেকে মিলেছে দেহ। অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দুর্গন্ধ পেয়ে গোডাউনে তল্লাশি চালাতেই উদ্ধার দেহ। কী করে ওই ব্যক্তির মৃত্যু?তিনি কী করে গোডাউনে ঢুকলেন। কবে ঢুকেছিলেন, কেউ টের পেলেন না কেন?রয়েছে একাধিক প্রশ্ন। দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

রামপুরহাট ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে ভাড়শালা মোড় সংলগ্ন এলাকায় রয়েছে বেসরকারি নার্সিংহোম। ওই নার্সিংহোমের মালিক রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভগতের দাদা দীপক কুমার ভগত। বুধবার ওই নার্সিংহোমের গোডাউন থেকে পচা গন্ধ বেরতে থাকে। সেখানে গিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়। গোডাউনের ভিতরে এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নার্সিংহোমের মালিক দীপককুমার ভগত জানান, “আজ সকালে নার্সিংহোমের ভিতর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে ঝাড়ুদাররা খোঁজাখুঁজি করলে নার্সিংহোমের যেখানে পুরনো মালপত্র পড়েছিল সেখানে এক অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। পুলিশে ফোন করলে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। নিরাপত্তা থাকা সত্ত্বেও ওই ব্যক্তি এই গোডাউনের ভিতর কখন ঢুকেছে আমরা ঠিক বুঝতে পারছি না। সিসিটিভি ফুটেজ দেখতে হবে।” কীভাবে ওই ব্যক্তি গোডাউনের ভিতরে প্রবেশ করেছিলেন? কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.