রাজা দাস, বালুরঘাট: সামনেই কালীপুজো। দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) কুশমন্ডির আমিনপুরে মা মাটিয়া কালীর পুজোর প্রস্তুতি শুরু। যদিও এখানে দেবীর কোনও মন্দির নেই, প্রাচীন রীতি মেনে আজও মাটির থানেই হয় পুজো।
অবিভক্ত ভারতে জমিদার যোগেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর উদ্যোগে শুরু হয়েছিল এই পুজো। সেই সময় থেকেই মায়ের পুজো হয় মাটিতে। কথিত আছে, স্বপ্নাদেশের কারণেই দেবীর কোনও মন্দির করা হয়নি। দেবী মাটিতে থাকার কারণে জমিদার বংশের সকলেই ঘুমোতেন মাটিতে। তবে সেই সময় রটন্তী কালী নামে পূজিতা হতেন দেবী। পরবর্তীতে মাটিতে থাকার কারণে রটন্তী কালী এলাকাবাসীর কাছে পরিচিত ‘মাটিয়া কালী’ নামে।

[আরও পড়ুন: একটি ডোজ নিয়েই মিলল জোড়া কোভিড টিকাকরণের শংসাপত্র! বিপাকে কাটোয়ার বাসিন্দা]
এখনও এলাকার সকলেই যে কোনও শুভ কাজ শুরু করার আগে মাটিয়া কালীর পুজো দেন। মনোবাঞ্ছা পূরণের জন্য কালীর থানের মাটি তুলে খাওয়ার প্রচলনও রয়েছে। দীপান্বিতা অমাবস্যায় পুজোর সময় দূরদূরান্ত থেকে ভক্তের সমাগম হয় ওই গ্রামে। চলে মেলা।

মাটিয়া কালীর থানের ঈশান কোণে রয়েছে ভগ্নদশার একটি ঘর। যেখানে এক সময়ে মায়ের সাজগোজের গয়না রাখা হত। তার পাশেই রয়েছে পঞ্চমুখী শিব। যদিও মায়ের মন্দির না করলেও পঞ্চমুখী শিবের জন্য করা হয়েছে মন্দির। অনেকেই জানেন না কুশমন্ডি ব্লকের আমিনপুরে রয়েছে পাঁচমাথা শিব মন্দির। লোকমুখে প্রচলিত আছে, এই পাঁচ মাথা শিব মন্দিরের ইতিহাস ২১৭ বছরেরও বেশি পুরনো। এলাকার মানুষ তো বটেই, দূর-দুরান্ত থেকে দর্শনার্থীরা যান আমিনপুরের শিবমন্দির ও মা মাটিয়া কালীর দর্শন করতে।
[আরও পড়ুন: চোর সন্দেহে যুবককে বেধড়ক মার, মহিলাকে হেনস্তা, তীব্র উত্তেজনা তারকেশ্বরে]
সর্বশেষ খবর
-
চুলের যত্নে জরুরি রিঠা, বাড়ির বাগানেই চাষ করা যাবে এই প্রাকৃতিক শ্যাম্পুর গাছ!
-
নেপাল বিপর্যয়ে নিখোঁজ স্ত্রী, ফেসবুক ডিপিতে সস্ত্রীক শুভ্রাংশুর সাদা-কালো ছবিতে কীসের ইঙ্গিত?
-
ঋণের কাঁটা! সঞ্চয় খানিক বাড়লেও ধারদেনায় ডুবে ভারতীয়রা, বলছে আরবিআই
-
মুখ থুবড়ে পড়ল মমতাপন্থীদের অনাস্থা প্রস্তাব! পঞ্চায়েত সমিতির দখল ঋতপন্থী বিধায়ক পত্নীর হাতেই
-
ছেলেমেয়ে নয়, সঙ্গী দুই সখী, দুর্গাপুরের ঘটক বাড়ির দুর্গাপুজোয় দেবীর বাহনেও চমক