সুবীর দাস, কল্যাণী: রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা বাংলা। গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ও তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী বাকিবুর রহমানকে। এই পরিস্থিতিতে বাকিবুরের রাইস মিলের পিছনে উদ্ধার হল পোড়া নথি। যার অধিকাংশই রাইসমিলের সামগ্রী লেনদেন সংক্রান্ত বলে খবর। ফলে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে বলেই ধারণা সবমহলের।
জানা গিয়েছে, হরিণঘাটা বিধানসভার শিমুলিয়ায় বাকিবুর রহমানের এই রাইসমিলটি। এদিন রাইসমিলের বাইরে কিছু পোড়া কাগজের টুকরো পড়ে থাকতে দেখা যায়। এলাকার বাসিন্দারা তা ঘাটাঘাটি করে বুঝতে পারেন সেগুলো মিলের প্রয়োজনীয় নথি। এলাকার বাসিন্দা শিখা হালদার বলেন, “কাল কয়েকজন মোটরবাইকে চেপে এখানে আসে। তাঁদের কাছে বস্তাবন্দি কিছু জিনিস ছিল। আজ এই পোড়া কাগজ দেখে মনে হচ্ছে এগুলোই ছিলো বস্তায়।”
[আরও পড়ুন: বিয়ের ৩ মাস আগে প্রেমিকার এলাকায় যুবকের ঝুলন্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা]
স্থানীয় মানিক সরকার, তাপস সরকার থেকে শুরু করে বিজেপির মণ্ডল সভাপতি তাপস নাহা সকলেরই দাবি, এভাবে নথি পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে। তাই দ্রুত তদন্ত হোক। দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক। প্রসঙ্গত, এই পোড়া নথিপত্র উদ্ধারের ঘটনায় প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। ঘটনাস্থলে দেখা মেলেনি পুলিশেরও।
[আরও পড়ুন: মৃত্যুতেও বদলাল না অভ্যেস! প্রিয় সারমেয়র কবরেই লক্ষ্মীপুজো তরুণীর]
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের