অতুলচন্দ্র নাগ, ডোমকল: আগ্নেয়াস্ত্র হাতে সমাজমাধ্যমে বিভিন্ন ধরনের ছবি ষ্ট্যাটাসে দিয়ে গ্রেপ্তার যুবক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের মুরারিপুর তালতলাপাড়া এলাকায়। পুলিশ জানায় ধৃত যুবকের নাম রাজিবুল শেখ।
জানা গিয়েছে, বছর বত্রিশের ওই যুবক বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে। যেখানে ওই যুবক আগ্নেয়াস্ত্র-সহ বিভিন্ন পোজে তোলা ছবি শেয়ার করে। বেশ কয়েকটি ছবি তার হোয়াটসঅ্যাপ ষ্ট্যাটাসেও দেয়। তার ফলে ছবি ছড়িয়ে পড়ে। বিষয়টি ডোমকল থানার পুলিশের নজর এড়ায়নি। কারণ, মুর্শিদাবাদে অশান্তির পর থেকে ডোমকল থানার পুলিশ সমাজমাধ্যমের উপর নজর রাখছে। তাই এই বিষয়টি পুলিশের নজরে পড়ে।
দ্রুত ওই ছবির বিষয়ে খোঁজখবর শুরু হয়। শনিবার রাতে মুরারিপুর তালতলাপাড়া এলাকায় ওই যুবকের বাড়ি পৌঁছয় পুলিশ। যুবককে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসার পর ঘরে তল্লাশি চালায় পুলিশ। একটি অত্যাধুনিক দেশীয় বন্দুক ও দু’টি গুলি উদ্ধার করা হয়। বাড়িতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখা ও তার অপব্যবহারের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা রুজু হয়। রবিবার তাকে আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।
সর্বশেষ খবর
-
৭০০ বাস ‘ব্যবহারের অযোগ্য’, অমিল চালক-কন্ডাক্টরও, পুজোর আগে কি চালু হবে ‘পিঙ্ক কার্ড’?
-
২৫৮ জন যাত্রী-সহ সমুদ্রে ডুবল বোট! সাইপ্রাসে মর্মান্তিক দুর্ঘটনা, শুরু উদ্ধারকাজ
-
চিন সীমান্ত ছিল ৫ মিনিট দূরেই! নেপালের ফ্রেন্ডশিপ ব্রিজ পেরতে পেরেছিলেন শর্মিষ্ঠা? স্ত্রীর চিন্তায় দিশেহারা শুভ্রাংশু
-
পাক ম্যাচে বিরাট ভুল, কুলদীপের উপর রেগে আগুন সূর্য, ভাইরাল ভিডিওর নেপথ্যে কোন ঘটনা?
-
গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা রবি কিষানের! হেসে লুটোপুটি যোগী আদিত্যনাথ