মলয় কুণ্ডু: একুশের দুর্গোৎসবে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পেল রাজ্যের মোট ১০৩টি দুর্গাপুজো (Durga Puja) কমিটি। কলকাতা (Kolkata) ছাড়া বাকি ২০টি জেলার পুজো কমিটিকেও বিভিন্ন ক্ষেত্রে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ দেবে রাজ্য সরকার। সেরা মণ্ডপসজ্জা থেকে কোভিডবিধি পালন – একাধিক ক্ষেত্রে স্বীকৃতি স্বরূপ এই পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হয়েছে।

সোমবার সম্মানপ্রাপ্ত পুজোগুলির নাম প্রকাশ করা হয়। এই প্রতিযোগিতায় ৩৬টি পুজোকে সেরার সেরা সম্মান দেওয়া হয়েছে। পাশাপাশি ৫টি সেরা মণ্ডপ, ৫টি সেরা প্রতিমা, ৩টি সেরা আলোকসজ্জা, ২টি সেরা সাবেকি, ৯টি সেরা ভাবনা, ১৮টি বিশেষ পুরস্কার, ৬টি সেরা পরিবেশবান্ধব, ২টি সেরা ঢাকেশ্রী, ৫টি সেরা ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ডিং, ১টি অন্য ভাবনা, ১০টি সেরা কোভিড সচেতনতা (স্বাস্থ্যবিধি), ১টি সেরা কোভিডযোদ্ধার পুরস্কার ঘোষণা করেছে সরকার।
[আরও পড়ুন: মনোবিদের পরামর্শেও কাটেনি অবসাদ, পুজোর দিনে আত্মঘাতী নরেন্দ্রপুরের মেধাবী ছাত্র]
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, শারোদৎসবকে আরও আকর্ষণীয় ও বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সাল থেকে রাজ্য সরকার দুর্গাপুজোয় সেরা সম্মান ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার দিচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে সেরা পুজো কমিটিগুলিকে এই পুরস্কার দিয়ে আরও উৎসাহী করে তোলা হয়। এবারও বেশ কিছু নির্বাচিত পুজোকে এই সম্মান প্রদান করা হবে। গত বছর করোনার (Coronavirus) জেরে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা এবং রাজ্যের ২০টি জেলায় অনলাইনের মাধ্যমে পুজো কমিটিগুলির কাছ থেকে আবেদনপত্র নেওয়া হয়। এবারও সেই পদ্ধতিতে আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। এরপর সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা পুজোগুলি দেখে বিচার করে তার মধ্যে সেরা পুজোগুলি বেছে নিয়েছেন।
[আরও পড়ুন: Weather Update: পুজোয় বাধা হবে না নিম্নচাপ! সুখবর শোনাল আবহাওয়া দপ্তর]
সর্বশেষ খবর
-
মেট্রোয় যাত্রীদের সঙ্গে সওয়ারি রেলমন্ত্রী অশ্বিনী, আরও ৬০টি নতুন আধুনিক রেক কলকাতায়
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক
-
বাড়ির বাগানে সাপের উপদ্রব? এই ছোট্ট ভুলগুলি শুধরে নিলেই সমস্যার সমাধান!
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক