Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Jhargram

ঝাড়গ্রামে হাতির পাল, বন দপ্তরের কর্মীদের উপর হামলা! উলটে ফেলা হল গাড়ি

হাতি তাড়ানোর অভিযানে গিয়েই দাঁতাল হাতির তাণ্ডবের মুখে পড়ল বন দপ্তরের 'ঐরাবত' গাড়ি। মুহূর্তের মধ্যে শুঁড় ও দাঁত দিয়ে গাড়িতে একের পর এক মারতে শুরু করে ক্ষিপ্ত হাতি। উলটে দেওয়া হয় গাড়িটিও!

সুনীপা চক্রবর্তী
সুনীপা চক্রবর্তী

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ২১:১৭

link
সুনীপা চক্রবর্তী
সুনীপা চক্রবর্তী

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ২১:১৭

options
link
ঝাড়গ্রামে হাতির পাল, বন দপ্তরের কর্মীদের উপর হামলা! উলটে ফেলা হল গাড়ি zoom
হাতির হানায় উলটে রয়েছে গাড়ি। নিজস্ব চিত্র
Advertisement

হাতি তাড়ানোর অভিযানে গিয়েই দাঁতাল হাতির তাণ্ডবের মুখে পড়ল বন দপ্তরের ‘ঐরাবত’ গাড়ি। মুহূর্তের মধ্যে শুঁড় ও দাঁত দিয়ে গাড়িতে একের পর এক মারতে শুরু করে ক্ষিপ্ত হাতি। উলটে দেওয়া হয় গাড়িটিও! বনকর্মীদের তৎপরতায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হল। শুক্রবার গভীর রাতে ঝাড়গ্রাম (Jhargram) জেলার মানিকপাড়া রেঞ্জের বালিভাসা বিটের বড়াশুলি জঙ্গলের ক্যানেলপাড় এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে মানিকপাড়া রেঞ্জের বিভিন্ন এলাকায় ১০ থেকে ১২টি হাতির একটি দল ঘোরাফেরা করছে। লোকালয়ে ঢুকে হাতির দল ফসল, বাড়িঘর বা সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কাও হচ্ছিল। কোনওরকম সমস্যা যাতে না হয়, সেজন্য প্রতি রাতেই বনকর্মীরা ড্রাইভ অভিযান চালাচ্ছেন। শুক্রবার গভীর রাতে ওই হাতির দল বড়াশুলি ক্যানেল পাড় এলাকায় ছিল। হাতির দলটিকে নিরাপদে জঙ্গলের ভেতরে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছিলেন বনকর্মীরা। সেই সময় হঠাৎই একটি দাঁতাল হাতি উত্তেজিত হয়ে ওঠে।

Advertisement

বন দপ্তরের হাতি তাড়ানোর বিশেষ গাড়ি ‘ঐরাবত’-এর উপর হামলা চালায়। শুঁড় ও দাঁত দিয়ে বারবার গাড়িটিকে ধাক্কা মারতে থাকে হাতিটি। পরিস্থিতি দ্রুত বিপজ্জনক হয়ে উঠলেও উপস্থিত বনকর্মীরা শান্তভাবে পরিস্থিতির মোকাবিলা করেন। হামলায় গাড়িটি উলটে যায়। তবে সেই অবস্থাতেও হাতিটিকে ধীরে ধীরে জঙ্গলের গভীরে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হন বনকর্মীরা। এই ঘটনায় কোনও বনকর্মী বা চালক আহত হননি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ‘ঐরাবত’ গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর বন দপ্তর এলাকার বাসিন্দাদের রাতের সময় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে হাতির গতিবিধির উপর নজরদারি আরও জোরদার করা হয়েছে। বন দপ্তরের দাবি, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হাতির দলকেও নিরাপদে জঙ্গলের মধ্যে রাখার জন্য নিয়মিত ড্রাইভ অভিযান চালানো হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.