Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Pandua

ভোট মিটতেই পাণ্ডুয়ায় নামল বুলডোজার, একদিনের নোটিসে উচ্ছেদ অভিযান রেলের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বঙ্গে নির্বাচন ঘোষণার আগেই পাণ্ডুয়ার রেলপাড়ের বাসিন্দাদের উচ্ছেদের নোটিস ধরায় রেল। কিন্তু নির্বাচন থাকায় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি রেল। এরপর ২৯ তারিখ দ্বিতীয়দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর আবারও উদচ্ছেদের নোটিস দেয় রেল।

সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১২:৪৬

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১২:৪৬

options
link
ভোট মিটতেই পাণ্ডুয়ায় নামল বুলডোজার, একদিনের নোটিসে উচ্ছেদ অভিযান রেলের zoom
চলছে উচ্ছেদ অভিযান। নিজস্ব চিত্র
Advertisement

ভোট মিটতেই বুলডোজার চলল হুগলির পাণ্ডুয়ায়। উচ্ছেদ অভিযান চালাল রেল। রাতারাতি গৃহহীন বহু। বুলডোজার নিয়ে রেলপাড়ের বাসিন্দাদের ঘর-ভাঙল রেল কর্তৃপক্ষ। ঘটনায় প্রবল উত্তেজনা এলাকায়। এক বাসিন্দা ক্ষোভ উগড়ে বলেন, “নির্বাচনের সময় কিছু করেনি, তখন ভোট দরকার ছিল।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বঙ্গে নির্বাচন ঘোষণার আগেই পাণ্ডুয়ার রেল পাড়ের বাসিন্দাদের উচ্ছেদের নোটিস ধরায় রেল। কিন্তু নির্বাচন থাকায় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এরপর ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর আবারও উদচ্ছেদের নোটিস দেয় রেল। জানানো হয় একদিনের মধ্যে রেলপাড়ের বস্তি এলাকা খালি করতে হবে। নোটিস পাওয়ার পর আতঙ্কে দোকান-বাড়ি ফাঁকা করে দেন বাসিন্দারা। কিন্তু এত কম সময়ে মাথার উপর ছাদের ব্যবস্থা করতে পারেননি তাঁরা। আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গৃহহীনদের মত, আরও কিছুটা সময় দেওয়া হলে মাথা গোঁজার আস্থানার ব্যবস্থা করা যেত। উচ্ছেদের ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “ভোটের আগে আমাদের উচ্ছেদ করা হয়নি। সেই সময় ভোটের দরকার ছিল। এখন ভোট শেষ। তাই তড়িঘড়ি উচ্ছেদ করা হচ্ছে।” এই উচ্ছেদ অভিযান নিয়ে রেলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। মোতায়েন রয়েছে প্রচুর বাহিনী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.