পুলিশের নাম করে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ। তৃণমূল নেতাদের সঙ্গে অভিযুক্তদের ওঠাবসা! সেজন্য মুখবন্ধ রাখতেন এলাকার বাসিন্দারা। শেষপর্যন্ত গ্রেপ্তার এই চক্রের ২ ‘কুখ্যাত’কে। অভিযোগ, ধৃতদের তোলাবাজিতে মদত দিত এক পুলিশ কর্মী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁর (Bangaon) পেট্রাপোল সীমান্ত বন্দর এলাকায়। ধৃতদের জেরা করে আরও তথ্য পেতে চাইছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজু দেবনাথ ও নিমাই মণ্ডল। তাদের বাড়ি পেট্রাপোল থানার জয়ন্তীপুর ও উত্তর ছয়ঘরিয়া এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে পেট্রাপোল সীমান্ত বন্দর এলাকায় পুলিশের নাম ভাঙিয়ে তোলাবাজি চলছিল। টাকা না পেলে হুমকিও দেওয়া হত। তৃণমূলের আমল থেকে চলছিল ওই তোলাবাজি। সব থেকে বড় কথা, এক পুলিশ কর্মীর মদতে ওই তোলাবাজি চলত বলে অভিযোগ। সেই ঘটনা জানাজানি হলে ওই পুলিশকর্মীকে বহিষ্কার করা হয়েছে। শুরু হয়েছে ওই অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত।
আরও পড়ুন:
সম্প্রতি পেট্রাপোল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ দায়ের হওয়ার পরই এলাকা থেকে পালায় দুই অভিযুক্ত। গতকাল, বৃহস্পতিবার রাতে চক্রের ওই দু’জন এলাকায় ফিরেছিল। সেই কথা জানার পরেই পুলিশ অভিযান চালিয়ে তাদের পাকড়াও করেছে। জানা গিয়েছে, তৃণমূল নেতাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা ছিল৷ সেই সুবাদেই পুলিশের নামে তোলাবাজি-সহ একাধিক বেআইনি কাজ তারা করে যাচ্ছিল! সেই টাকার ভাগ তৃণমূলের কাছেও যেত বলে অভিযোগ। এই চক্রে আর কারা জড়িয়ে আছে, সেইসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এদিন ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী