সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের আট বছর কেটে গিয়েছে৷ তবুও ধর্ষককেই স্বামী হিসাবে পেতে চাইলেন ধর্ষিতা৷ আর তাই পুরুলিয়া জেলেই ঘটনার আট বছর পর সাত পাকে বাঁধা পড়লেন ধর্ষক এবং ধর্ষিতা৷ ধর্ষকের ঔরসজাত সন্তান পেল বাবার পরিচয়৷
এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল পুরুলিয়ার মানুষ৷ গত আট বছর আগে ধর্ষণের অভিযোগ উঠেছিল মনোজ বাউড়ির বিরুদ্ধে৷ ২০১০ সালে প্রথমবার গ্রেপ্তার করা হয় তাকে৷ এই ঘটনার ঠিক দু’মাস পরেই ধর্ষিতা এক সন্তানের জন্ম দেন৷ সন্তানকে পিতৃপরিচয় দিতেই ধর্ষককে বিয়ে করতে ইচ্ছাপ্রকাশ করেন ধর্ষিতা৷ পুলিশকে তিনি জানিয়েছিলেন, মনোজ তাঁকে সম্পর্কের নামে ঠকিয়েছে৷ আর এরপরই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ধর্ষককে বিয়ে করতে চান তিনি৷ জানিয়েছেন, “সন্তানকে স্কুলে ভর্তি করতে পারছি না৷ স্কুলে ভর্তির প্রয়োজনীয় নথিপত্রে বাবার নাম প্রয়োজন হয়৷ সেখানেই সমস্যা হয়েছে৷”
অবশেষে ধর্ষিতার দাবি পূরণ হয়েছে৷ গত ২৯ ডিসেম্বর মনোজকে ধর্ষণে অভিযুক্ত ঘোষণা করে আদালত৷ এরপর আদালতের রায়ে বুধবার ধর্ষক এবং ধর্ষিতার বিয়ে হয়েছে পুরুলিয়া সংশোধনাগারে৷
সর্বশেষ খবর
-
একাদশ এবং দ্বাদশে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ! কবে ইন্টারভিউ? জানাল এসএসসি
-
শিবপ্রসাদকে আঠাশ নম্বর ব্যাঙ্ক ডাকাতির উসকানি যিশুর! প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র ট্রেলার
-
সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু! নেপথ্যে জড়িয়ে পুরনো খুনের মামলা?
-
‘বাপুর দেখানো পথেই বিকশিত ভারত’, গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন, এক্সে বার্তা মোদির
-
মাসের শেষে গ্যাস ফুরিয়েছে? হাতে টাকা না থাকলেও চিন্তা নেই, এবার সিলিন্ডার মিলবে ইএমআইতে!