Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
South 24 Parganas

ভুয়ো নিয়োগপত্র নিয়ে স্কুল শিক্ষক পদে যোগদান! শোরগোল দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে

প্রতারণা চক্র নিয়ে জেলাবাসীকে সতর্ক করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২৩, ২০:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২৩, ২০:১৩

options
link
ভুয়ো নিয়োগপত্র নিয়ে স্কুল শিক্ষক পদে যোগদান! শোরগোল দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে zoom

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভুয়ো নিয়োগপত্র (Fake appoinment letter) হাতে নিয়ে স্কুল শিক্ষক পদে যোগ দিতে গিয়ে বিপত্তি। একজন নন, একইভাবে চারজনের জালিয়াতির ঘটনায় শোরগোল দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলাজুড়ে। এদের মধ্যে দুজন বাসন্তীর, একজন সোনারপুর ও একজন পাথরপ্রতিমার বলে জানা গিয়েছে। পরপর এ ধরনের ঘটনা ঘটায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে, শিক্ষাদপ্তরের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৬ অক্টোবর উৎপল দাস নামে এক যুবক নিয়োগপত্র নিয়ে মহেশপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে যোগদানের জন্য যান সেখানে। কিন্তু নিয়োগপত্র দেখে সন্দেহ হয় প্রধান শিক্ষকের। সন্দেহ হওয়ায় তিনি পরের দিন বিদ্যালয় পরিদর্শকের (SI)অফিসে নিয়ে যান ওই যুবককে। বেগতিক বুঝে সে ওখান থেকে বেপাত্তা হয়। জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি পাথরপ্রতিমা (Patharpratima) ব্লকের হেরম্ব গোপালপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাশিনগর এলাকায়। তাঁর পরিবারের দাবি, ভুয়ো নিয়োগপত্র দিয়ে ছেলেকে ফাঁসানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকের সঙ্গে ২০ বছর পর নতুন করে সম্পর্ক, বেড়াতে গিয়ে ভয়ংকর পরিণতি মহিলার!]

অভিযোগ, প্রাইমারি বোর্ডের চেয়ারম্যানের সই নকল করে মোটা টাকার বিনিময়ে জাল নিয়োগপত্র ধরিয়ে দিচ্ছে বেকার ছেলেদের হাতে। সেই নিয়োগপত্র নিয়ে বেকার চাকরিপ্রার্থীরা স্কুলে যাওয়ার পর বুঝতে পারেন যে তাঁরা অসাধু চক্রে ফেঁসে গিয়েছেন। আর তার পরই এসআই অফিস থেকে গা ঢাকা দিচ্ছেন তাঁরা। এমনই সব ঘটনা ঘটে চলছে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে। পাথরপ্রতিমার উৎপল দাসের আগেও বাসন্তী, সোনারপুরে একইরকম ঘটেছে।

[আরও পড়ুন: নজরে ডায়মন্ড হারবার, অভিষেককে হারাতে শুভেন্দুর ‘তুরুপের তাস’ নওশাদ?]

তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ ধরনের প্রতারণা চক্রে কেউ যাতে পা না দেন, তা বারবার করে বলা হচ্ছে। এ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি জট ছাড়াতে অত্যন্ত সক্রিয়তার সঙ্গে কাজ চালাচ্ছে সিবিআই, ইডি। তারই মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় এই পরিস্থিতিতে রীতিমতো বিভ্রান্ত সাধারণ চাকরিপ্রার্থীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.