অর্ণব দাস, বারাকপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম করে ভুয়ো চিঠি পাঠিয়ে রেশন দোকান বন্ধের নির্দেশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার শ্যামনগর। কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা গিয়েছে, বারাকপুর এলাকার রেশন দোকানগুলির লাইসেন্স দেওয়া হয় যে অফিস থেকে সম্প্রতি সেখানে একটি চিঠি যায়। মুখ্যমন্ত্রীর প্যাডে লেখা সেই চিঠিতে শ্যামনগরের দেবাশিস ঘোষ ও নিখিল বন্দ্যোপাধ্যায়ের রেশন দোকান জরুরী ভিত্তিতে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়। সেই চিঠি পেয়ে ভিজিলেন্স ডিপার্টমেন্টের আধিকারিকদের তরফে রেশন দোকানে যোগাযোগ করা হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ঘুম ওড়ে রেশন ডিলারদের।

[আরও পড়ুন: ‘ফুলপ্যান্ট পরে পরীক্ষা দিতে গেলে যদি পাশ না করি!’, স্রেফ আশঙ্কায় বিষ খেল ছাত্র]
এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকায়। যদিও পরবর্তীকালে প্রকাশ্যে আসে গোটা বিষয়টি। সূত্র মারফত জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর প্যাডে পাঠানো ওই চিঠি ভুয়ো। শ্যামনগর পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে ওই চিঠিটি। এই প্রসঙ্গে স্থানীয় পুরপিতা সুখেশ বিশ্বাস জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যাডে তাঁর সই নকল করে কেউ বা কারা রেশন দোকান মালিককে ভয় দেখানোর চেষ্টা করছে। কারণ নবান্নর চিঠি পাঠানো হয়েছে শ্যামনগর পোস্ট অফিস থেকে, যেটা কোনওভাবেই সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যাড ও সই নকল করা গুরুতর অপরাধ। ঘটনার সমস্ত বিষয়টির তদন্ত করবে পুলিশ প্রশাসন।” এ বিষয়ে রেশন ডিলারের তরফে জানানো হয়েছে, ভুয়ো চিঠি পাঠিয়ে তাঁদের ফাঁসানো হয়েছে।
কিন্তু কী কারণে এহেন ঘটনা? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা। যদিও বিষয়টা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: একের পর এক সিনেমা ফ্লপ, কেরিয়ার বাঁচাতে রাজনীতিতে পা রাখছেন অক্ষয় কুমার?]
সর্বশেষ খবর
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু