Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
চড়াও

জমি বিবাদের জের, আরামবাগে দুই পরিবারের সংঘর্ষে আহত ৬

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০১৯, ২০:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০১৯, ২০:০৮

options
link
জমি বিবাদের জের, আরামবাগে দুই পরিবারের সংঘর্ষে আহত ৬ zoom

সুব্রত যশ, আরামবাগ: কেন্দ্রীয় সরকারের ইন্দিরা আবাস যোজনার ঘর তৈরিকে কেন্দ্র করে রণক্ষেত্র হুগলির আরামবাগের সাঁপরাজোল গ্রাম। দুই পরিবারের সংঘর্ষে আহত ৬ জন। আহতরা আরামবাগ থানায় চিকিৎসাধীন। দুপক্ষের তরফেই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

[আরও পড়ুন: অন্তর্দ্বন্দ্ব ঘুচিয়ে দলের প্রার্থীর পাশে জলুবাবু, কৃষ্ণনগরে পঞ্চমুখী কঠিন লড়াইয়ে কল্যাণ চৌবে]

হুগলির আরামবাগ থানার গৌহাটি ১ নম্বর পঞ্চায়েতের সাঁপরাজোল গ্রামের বাসিন্দা শেখ নাসিরউদ্দিন। জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই যুবকের মা হালিমা বেগম কেন্দ্রীয় সরকারের প্রকল্প ইন্দিরা আবাস যোজনার বাড়ির জন্য টাকা পান। সেই টাকার বাড়ি তৈরি নিয়ে মঙ্গলবার রাতে কাকা নিজামউদ্দিনের সঙ্গে বচসা বাধে নাসিরউদ্দিনের। পরে বুধবার সকালে ফের ওই দুই পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ, বচসা চরমে উঠলে ধারাল অস্ত্র নিয়ে এক অপরের উপর চড়াও হন। আহত হন শেখ নাসিরউদ্দিন, শেখ মহম্মদ আকিব, মমতাজ বেগম, মনজুরা বেগম, শেখ নিজাম উদ্দিন, জাকির হোসেন নামে দু’পক্ষের মোট ৬ জন।  আহতরা বর্তমানে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।  ঘটনার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের]

শেখ নাসিরউদ্দিনের অভিযোগ, “ আমার মা ইন্দিরা আবাস যোজনার ঘর তৈরির জন্য টাকা পেয়েছিলেন। সেই টাকায় ঘর তৈরির সময়ই তাঁর কাকা শেখ নিজামউদ্দিন ও জাকির হোসেন নামে এক যুবক তাদের বাধা দেয়।” অভিযোগ, এরপরই ধারাল অস্ত্র নিয়ে ভাইপোর উপর চড়াও হন নিজাম উদ্দিন। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নিজামউদ্দিন। তিনি জানান, তাঁর জায়গায় ঘর তৈরি শুরু করছিলেন ভাইপো শেখ নাসিরউদ্দিন। তিনি বাধা দেওয়ার পরেও জোরপূর্বক তাঁর জমিতেই ঘর তৈরির করার চেষ্টা করে নাসিরউদ্দিন। অভিযোগ, বাধা দেওয়ায় অস্ত্র নিয়ে নিজামউদ্দিনের উপর চড়াও হয় তার ভাইপো ও তার দলবল। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আহত হন মোট ৬ জন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। ঘটনার জেরে এখনও থমথমে এলাকা।           

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.