শাহজাদ হোসেন, ফরাক্কা: ক্যানসার আক্রান্ত মেয়েকে বাঁচানোর চেষ্টা চলছিল। তাই তো মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসে চিকিৎসক দেখানো হচ্ছিল। চিকিৎসায় সাড়াও দিচ্ছিল সে। কিন্তু একেই বোধহয় বলে নিয়তি। তাই তো ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ক্যানসার আক্রান্ত মেয়ের। প্রাণ হারালেন তাঁর বাবাও। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি একই পরিবারের আরও চারজন। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের চশকাপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে।
বছর আঠারোর নাদিমা তাবাসসুমের ক্যানসার ছিল। চিকিৎসা করতে সপরিবারে কলকাতার টাটা মেমোরিয়াল হাসপাতালে গিয়েছিলেন পেশায় রেশন ডিলার শহিদুল ইসলাম ওরফে সাহেব নামে ওই ব্যক্তি। তিনি তিনপাকুরিয়া গ্রামের বাসিন্দা। লকডাউন জারি থাকায় বুধবার রাতেই কলকাতা থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। বৃহস্পতিবার সকালেই বাড়ি পৌঁছনোর কথা তাঁদের। ভোর পাঁচটা নাগাদ তাঁদের গাড়ি ৩৪ নম্বর জাতীয় সড়কের চশকাপুরে পৌঁছয়। সেই সময় চশকাপুর এবং নতুন ডাকবাংলা মোড়ের মাঝামাঝি জায়গায় একটি লরি দাঁড়িয়েছিল। ওই লরিতেই ধাক্কা মারে স্করপিওটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্যানসার আক্রান্ত মেয়ের। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বাবা শহিদুল ইসলামেরও।
[আরও পড়ুন: রাজ্যে চলছে পরপর দু’দিনের লকডাউন, শুনশান রাস্তাঘাট, মোড়ে মোড়ে জারি নাকা তল্লাশি]
জখম নাসিমা বিবি, নুরাইন সুলতানা, আসিফ হোসেন ও তাঁদের গাড়ির চালক হরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি। তাঁদের অবস্থা অত্যন্ত সংকটজনক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
[আরও পড়ুন: যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন, সেই যুবককেই অপহরণ করে বিয়ের চেষ্টা তরুণীর!]
সর্বশেষ খবর
-
ডোপ কেলেঙ্কারিতে বিদ্ধ ভারত! এশিয়াডের আগেই বাদ তিন কুস্তিগির, কমছে পদকজয়ের আশা
-
দেবীদুর্গার মণ্ডপসজ্জায় এবার বিদেশিনী, বাঙালি শিল্পীর হাত ধরে পুজোয় দেবেন কোন বার্তা?
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত