মানুষের ভোটে জয়ী হয়ে, বিপুল জনসমর্থন নিয়ে বিধানসভায় গিয়েছেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই তিনি মন্ত্রী হয়েছেন। রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। মন্ত্রী হিসেবে লালবাতি গাড়ি পেয়েছেন তিনি। তবে কোনওভাবেই তিনি লালবাতি রাখতে চান না। গাড়ি থেকে লালবাতি খুলে রাখলেন মন্ত্রী। “আমি সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে চাই।” সেই কথাই বললেন মন্ত্রী।
এই বিষয়ে আরও খবর
বনগাঁ উত্তরের দু’বারের বিধায়ক অশোক মতুয়া সম্প্রদায়ের। তাঁদের প্রতিনিধি হয়েই তিনি বিধানসভা গিয়েছেন, মন্ত্রী হয়েছেন। সে কারণে, তিনি মানুষের মধ্যে থেকেই কাজ করতে চান। অশোক কীর্তনিয়া আরও বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী লালবাতি ব্যবহার করছেন না। ঠিক একই কারণে আমিও করছি না।” গতকাল, শনিবার মন্ত্রী জানিয়েছেন, “ভোটার তালিকা থেকে বাদ যাওয়া উদ্বাস্তু মতুয়ারা সিএএ-তে আবেদন করলে দেশের নাগরিকত্ব পাবেন। তাঁদের সমস্ত সরকারি পরিষেবাই দেওয়া হবে।” তিনি আরও বলেন, “কোনও বিদেশি নাগরিক সরকারি সুযোগ-সুবিধা পাবেন না। তাঁদের নামে যে রেশন কার্ডগুলো রয়েছে, অবিলম্বে সেগুলো বাদ দেওয়া হবে। বিভাগীয় দপ্তরের আধিকারিকদের ইতিমধ্যে সেই নির্দেশ দেওয়া হয়েছে।”
অশোক কীর্তনিয়া বলেন, “আমি সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে চাই। আমাদের মুখ্যমন্ত্রী লালবাতি ব্যবহার করছেন না। ঠিক একই কারণে আমিও করছি না।”
রাজ্য সরকার বিএসএফ-কে সীমান্তের কাঁটাতার লাগানোর জন্য বদ্ধপরিকর। জমি নেওয়ার জন্য স্থানীয়দের সঙ্গে সরকারি তরফে কথা বলাও শুরু হয়েছে। আজ, রবিবার সীমান্ত এলাকায় গিয়েছিলেন খাদ্যমন্ত্রী। জমি দেওয়ার বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি। দেশের সুরক্ষার স্বার্থে, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি প্রয়োজন। জমির মালিকদের জমি দেওয়ার অনুরোধও করেন তিনি। মন্ত্রীকে কাছে পেয়ে সাধারণ মানুষরাও একাধিক বক্তব্য রেখেছেন। কোন কোন এলাকা দিয়ে কাঁটাতার যাবে, সেই চর্চাও চলছে। সরকারি ন্যায্য মূল্য পেলে জমি দিতে সমস্যা নেই। সেই কথাও জানিয়েছেন বাসিন্দারা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া



