অর্ণব দাস, বারাসত: বিশ্বকর্মা পুজোর দুপুরে চিনা মাঞ্জার বলি প্রাক্তন সেনা জওয়ান। বর্তমানে কলকাতা বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন তিনি। বুধবার দুপুরে চিনা মাঞ্জায় প্রাণ গেল উত্তর ২৪ পরগনার খড়দহের বাসিন্দা ওই প্রৌঢ়ের।
জানা গিয়েছে, মৃতের নাম গৌতম ঘোষ। সেনাবাহিনীতে চাকরি করতেন তিনি। থাকতেন বারাকপুরে। সেনাবাহিনী থেকে অবসরগ্রহণের পর কলকাতা বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর কাজে যোগ দেন। অন্যান্যদিনের মতোই বুধবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিনেও বাইকে কাজে যাচ্ছিলেন তিনি। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময় খড়দহের কাছে ঘটে দুর্ঘটনা। চিনা মাঞ্জায় কেটে যায় গলা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন প্রৌঢ়।
সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খড়দহের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রসঙ্গত, চিনা মাঞ্জায় প্রাণহানির ঘটনা প্রথম নয়। এর আগেও চিনা মাঞ্জায় শহর ও শহরতলিতে বহু মানুষ জখম হয়েছেন, প্রাণহানির ঘটনাও ঘটেছে। মা ফ্লাইওভারে পরপর দুর্ঘটনার পর পদক্ষেপ করে রাজ্য সরকার। চিনা মাঞ্জা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। তা সত্ত্বেও টাকা ফেললেই মিলছে চিনা মাঞ্জা, যাচ্ছে প্রাণ।
সর্বশেষ খবর
-
প্রতিবেশীকে নেমন্তন্ন করে খাইয়ে মুন্ডু কেটে ঠাকুরঘরে পুঁতল ব্যক্তি! বউকে ফিরে পেতে ‘কালো জাদু’?
-
‘এই লড়াইটাও তুমি জিতবে’, হাসপাতালে ভাস্কর বন্দ্যোপাধ্যায়, আবেগপ্রবণ ছেলে ইন্দ্র
-
‘চাইনিজ বলবেন না, দুঃখ হয়, আমি ভারতীয়’, আধো বুলিতে মিষ্টি বার্তা অরুণাচলের খুদের, ভাইরাল ভিডিও
-
‘আমার কাজ ট্রফি জেতা, লোকের মন রাখা নয়’, দ্বিতীয় টেস্টের আগে সাফ বলছেন গম্ভীর
-
স্ত্রীকে ফাঁকি দিয়ে হোটেলে দেদার ফুর্তি, সেই কোমলের সঙ্গে এবার বিয়ের পিঁড়িতে গোবিন্দা!