ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূল নেতাদের উপর চলছে ‘ডিম থেরাপি’। সেই আতঙ্কে কাঁটা হুগলির বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কেশব দাস। ১০ লক্ষ টাকা ফেরত না দিলে পচা ডিম হামলা হবে বলেই হুমকি দেওয়া হয় তাঁকে। বাঁচতে বিজেপি রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্যের পা জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তৃণমূল নেতা।
কেশব দাসের অভিযোগ, বাঁশবেড়িয়ার বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় ওরফে রানা তাঁর থেকে ১০ লক্ষ টাকা চেয়েছে। না দিলে পচা ডিম মারা হবে। কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে বলেও হুমকি দেওয়া হয়। বিজেপি কর্মী দেবজিৎ আবার সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষের ‘ঘনিষ্ঠ’ বলেই খবর। হুমকি পাওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই আতঙ্কে তৃণমূল নেতা। নিজেকে প্রায় ঘরবন্দি করে রেখেছেন তিনি।
আরও পড়ুন:
তৃণমূল নেতা জানতে পারেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) হুগলিতে আসছেন। সে কথা শোনামাত্রই বিজেপির দলীয় কার্যালয়ে যান তৃণমূল নেতা। শমীক ভট্টাচার্য কোর কমিটির বৈঠক শেষ করে বেরনো মাত্রই পা জড়িয়ে ধরেন ওই তৃণমূল নেতা। হাউহাউ করে কাঁদতে শুরু করেন কেশব। রাজ্য সভাপতিকে ঘিরে থাকা বিজেপি নেতারা এই ঘটনা দেখে তাজ্জব হয়ে যান। তবে মুহূর্তের মধ্যে কেশবকে সরিয়ে দেওয়া হয়। পরে তৃণমূল নেতা চোখের জল মুছতে মুছতে ডিম হামলার শিকার হওয়ার আশঙ্কার কথা জানান।
বিজেপি কর্মী স্বরাজ ঘোষ বলেন, “তৃণমূল নেতাদের উপর কোনও বিশ্বাস নেই। তবে যদি কোনও বিজেপি কর্মী টাকাপয়সা চেয়ে থাকেন তবে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। যদি অভিযোগ মিথ্যা হয় সেটাও আমরা দেখব। আমি তদন্ত করছি। জেলা সভাপতির সঙ্গেও আমার কথা হয়েছে।” স্থানীয় কোনও তৃণমূল নেতার তরফে এ বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্বামী তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা, বউয়ের অন্নপূর্ণা ফর্মে উল্লেখ যৎসামান্য আয়! সোশাল মিডিয়ায় ভাইরাল আবেদনপত্র
-
ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ফুটবলারের নজির! কলকাতার প্রিন্সেপ ঘাটে জড়িয়ে বেলিংহ্যামদের পূর্বসূরির নাম
-
রাম মন্দিরে অনুদান চুরির মামলা শুনবে সুপ্রিম কোর্ট! ১৩ জুলাই প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি
-
সিআইএসএফকে আইনি ক্ষমতা, কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ
-
বাংলার মডেলেই এবার দেশজুড়ে শিশুদের ডায়াবেটিস চিকিৎসা, কলকাতায় ২৯ রাজ্যের জাতীয় কর্মশালা