Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Cheating in the name of giving job

পুরসভায় চাকরি দেওয়ার নামে ‘প্রতারণা’, গ্রেপ্তার ৪ যুবক

প্রতারণা চক্রের জাল আরও বিস্তৃত বলেই মনে করছেন তদন্তকারীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৩, ১৪:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৩, ১৪:৩৯

options
link
পুরসভায় চাকরি দেওয়ার নামে ‘প্রতারণা’, গ্রেপ্তার ৪ যুবক zoom

সুমন করাতি, হুগলি: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি। তারই মাঝে ফের পুরসভায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ। শ্রীরামপুরের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার চার যুবক।

হুগলির শ্রীরামপুর পৌরসভায় চাকরি দেওয়া হবে, এমন একটি বিজ্ঞাপন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। শুধু তাই নয় পুরসভার একটি ঘর নিয়ে সেখানে নিয়োগ প্রার্থীদের ফর্ম ফিলাপের কাজও চলছিল বলেই অভিযোগ। সেখানে চাকরিপ্রার্থীরা ভিড়ও জমাচ্ছিলেন। এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসল পুরসভা কর্তৃপক্ষ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পরনে শুধুই অন্তর্বাস! মন্দারমণির সমুদ্রসৈকতে তরুণীর দেহ উদ্ধারে জোর চাঞ্চল্য]

পুরসভার পক্ষ থেকে ওই বিজ্ঞাপন-সহ থানার দ্বারস্থ হয় পুরকর্তৃপক্ষ। দায়ের হয় এফআইআর। অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। রবিবার রাতেই চার যুবককে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন বালির বাসিন্দা। বাকি তিনজন সিঙ্গুরের বাসিন্দা। সোমবার তাদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সুত্রে খবর ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত বলেই মনে করছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য পাওয়া সম্ভব হবে আশা পুলিশের।

[আরও পড়ুন: রক্তে ভাসছে চতুর্দিক, ফ্ল্যাটের ভেন্টিলেটর থেকে ঝুলছে যুবকের দেহ, শিলিগুড়িতে ব্যাপক চাঞ্চল্য]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.