হুগলির চণ্ডীতলায় মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া গতির বলির বছর দশের বালক। বুধবার জাতীয় সড়কে পাশে লরির ধাক্কায় প্রাণ গেল নাবালকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বিক্ষোভ দেখায় এলাকাবাসী। একটি গাড়িতে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চণ্ডীতলায় পাঁচঘরায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশের একটি সিমেন্ট কারখানার সামনের ঘটনা। বছর দশের নাবালক জাতীয় সড়কের পাশ দিয়ে সাইকেল চালাচ্ছিল। সেই সময় বেপরোয়া গতির একটি লরি ধাক্কা মারে তাকে। লরি তার উপর দিয়ে চলে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় বালকের। এরপরই উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে থাকেন। সিমেন্ট কারখানার একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে আধিকারিকদের ঘিরে চলতে থাকে বিক্ষোভ। পরে জনতাকে সরিয়ে দেয় পুলিশ।
আরও পড়ুন:
মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়েলস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!