Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Deboshree Ganguly

দু’বার বিচ্ছেদের পর ফের প্রেমে হাবুডুবু শুভশ্রীর দিদি, কার আদরে মাখামাখি দেবশ্রী?

এক দশকের মান-অভিমান ভুলে পর্দায় দেবের সঙ্গে জুটি বেঁধেছেন টলিউডের 'লেডি সুপারস্টার' শুভশ্রী গঙ্গোপধ্যায়। অন্যদিকে দু'বার বিবাহবিচ্ছেদের পর তৃতীয়বার শুভশ্রীর দিদি দেবশ্রীর মনে ফের প্রেমের বসন্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৭:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৭:২৮

options
link
দু’বার বিচ্ছেদের পর ফের প্রেমে হাবুডুবু শুভশ্রীর দিদি, কার আদরে মাখামাখি দেবশ্রী? zoom
শুভশ্রীর দিদি দেবশ্রীর মনে ফের প্রেমের বসন্ত
Advertisement

একটা সময় দেব-শুভশ্রীর প্রেমকাহিনি ছিল টলিউডের চর্চিত টপিক। প্রকাশ্যে সম্পর্কে সিলমোহর না দিলেও ‘দেশু’ জুটির বারবার মনে ছুঁয়েছে অনুরাগীদের। মাঝের এক দশকে বহু মান-অভিমান, বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। অতীত ভুলে ফের একবার বাংলা সিনেমার স্বার্থে জুটি বেঁধেছেন দেব-শুভশ্রী। পর্দায় যখন পুরনো জুটির নতুন রোম্যান্স নিয়ে চর্চা, ঠিক সেই সময় লইমলাইট ছিনিয়ে নিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। দু’বার বিবাহবিচ্ছেদের পর ফের জীবনে নতুন প্রেমের বসন্ত! রহস্যময় ব্যক্তির সঙ্গে ছবি পোস্ট করলেও, হাতের আড়ালে সুকৌশলে মুখদর্শন করাননি।

তবে নতুন করে ভালোবাসা খুঁজে পেয়েছেন সেটা শুভশ্রীর দিদির পোস্টেই স্পষ্ট। অতঃপর সোশাল পাড়ায় শুরু ফিসফাস। দু’বার বিয়েতেও মেলেনি সুখ। শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও করেছিলেন দেবশ্রী। দাম্পত্যের সেই যন্ত্রণা ভুলে কার প্রেমে মশগুল তা জানতে উদগ্রীব পরিচিতমহল। বালিতে ছুটির কাটিয়ে ফিরেছেন শুভশ্রীর দিদি। সেখান থেকেই প্রতিনিয়ত ছবি পোস্ট করেছেন দেবশ্রী। হলিডে মুডের একগুচ্ছ ছবিতে কখনও নিজস্বী তো কখনও আবার খাবারের ছবি।

Advertisement

নাম না করে প্রেমিকের উদ্দেশে আদুরে পোস্টেই উসকে গিয়েছে প্রেমের জল্পনা। আর সেই গুঞ্জনকে আরও একটু জোরাল করেছে নেলপলিশ লাগানো ফর্সা হাতের মনের মানুষের মুখ আড়াল করার সেই বিশেষ মুহূর্ত। রহস্য জিইয়ে রেখে লিখেছেন,’আমি এখন বিমানবন্দরের দিকে রওনা দিচ্ছি। সে আমাকে পৌঁছে দিতে এত দূর পর্যন্ত এসেছে। জানো, তোমরা যদি শুধু একবার বলো, তাহলে হয়তো আমি ওকে ‘অপহরণ’ করেই আমার সঙ্গে নিয়ে চলে যাব!’

বালিতে প্রেমিকের সঙ্গে একান্তযাপনে পশ্চিমী পোশাকে মোহময়ী দেবশ্রী। রেস্তরাঁয় মনের মানুষের ক্যামেরায় লেন্সবন্দি অভিনেত্রী। ছবি পোস্ট করে উল্লেখ করেছেন, ‘আমরা একটি খুব সুন্দর রেস্তোরাঁয় লাঞ্চ ডেটে গিয়েছিলাম। আমরা মজাদার খাবার উপভোগ করেছি, ঘণ্টার পর ঘণ্টা গল্প করেছি, আর সে আমার কিছু দারুণ ছবি তুলেছে। তবে এই লাঞ্চ ডেটে যাওয়ার জন্য আমার একটা শর্ত ছিল— সে আমাকে তাঁর স্কুটি চালাতে দেবে। এখন আসল প্রশ্ন হল, সে কি তার প্রতিশ্রুতি রাখবে? আমার লাঞ্চ ডেটের আরও কিছু মজার বা রসালো গল্প শুনতে চাও?’

কয়েকটি সিনেমা ও সিরিয়ালে কাজ করেছেন। তবে অভিনয়ের থেকে বেশি ব্যক্তিগতজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন দেবশ্রী। রাজর্ষি দে পরিচালিত ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি। সুপারহিট সিনেমা ‘ফাটাফাটি’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। বিনোদন জগতে পা রাখার আগে কর্পোরেট জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে দেবশ্রী গয়না ডিজাইনের একটি নতুন ব্যবসা শুরু করেছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.