সুমন করাতি, হুগলি: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি। তারই মাঝে ফের পুরসভায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ। শ্রীরামপুরের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার চার যুবক।
হুগলির শ্রীরামপুর পৌরসভায় চাকরি দেওয়া হবে, এমন একটি বিজ্ঞাপন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। শুধু তাই নয় পুরসভার একটি ঘর নিয়ে সেখানে নিয়োগ প্রার্থীদের ফর্ম ফিলাপের কাজও চলছিল বলেই অভিযোগ। সেখানে চাকরিপ্রার্থীরা ভিড়ও জমাচ্ছিলেন। এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসল পুরসভা কর্তৃপক্ষ।
[আরও পড়ুন: পরনে শুধুই অন্তর্বাস! মন্দারমণির সমুদ্রসৈকতে তরুণীর দেহ উদ্ধারে জোর চাঞ্চল্য]
পুরসভার পক্ষ থেকে ওই বিজ্ঞাপন-সহ থানার দ্বারস্থ হয় পুরকর্তৃপক্ষ। দায়ের হয় এফআইআর। অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। রবিবার রাতেই চার যুবককে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন বালির বাসিন্দা। বাকি তিনজন সিঙ্গুরের বাসিন্দা। সোমবার তাদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সুত্রে খবর ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত বলেই মনে করছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য পাওয়া সম্ভব হবে আশা পুলিশের।
[আরও পড়ুন: রক্তে ভাসছে চতুর্দিক, ফ্ল্যাটের ভেন্টিলেটর থেকে ঝুলছে যুবকের দেহ, শিলিগুড়িতে ব্যাপক চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
কর্মে অবিচল, প্রবল ঝড়জলে সীমান্তে অতন্দ্র প্রহরী, বজ্রাঘাতে মৃত্যু কর্তব্যরত জওয়ানের
-
ইউক্রেনের ‘ডাইনি সেনা’য় তটস্থ রাশিয়া! ছলনাময়ী সুন্দরীদের ফাঁদে প্রাণ খুইয়েছেন বহু রুশ জওয়ান
-
উদ্ধারকাজের মাঝেই তারাতলার দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু, কথা মন্ত্রী-পুলিশের সঙ্গে
-
হোম স্টে ঘিরতে বিদ্যুতের তার, ঝাড়গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুতে গ্রেপ্তার মালিক
-
প্রতিটি ড্রিবল যেন ছন্দ, পাসগুলি শানিত উপমা, জন্মদিনে মেসির মহাকাব্যিক উপাখ্যান