সাবিরুজামান, লালবাগ: চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) থানার তেঁতুলিয়া গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া এলাকায়। রক্তাক্ত অবস্থায় নির্যাতিতা ভর্তি লালবাগ মহকুমা হাসপাতালে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুর্শিদাবাদ থানার তেঁতুলিয়া এলাকার বাসিন্দা ওই শিশু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় নিজের বাড়ির সামনে খেলছিল সে। অভিযোগ, কিশোরটি তাকে চকোলেটের লোভ দেখিয়ে পাশের মাঠে নিয়ে যায়। অভিযুক্ত পূর্ব পরিচিত হওয়ায় শিশুটি তার সঙ্গে চলেও যায়। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে শিশু। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রাতেই নির্যাতিতার মা মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নির্যাতিতার মা বলেন, “ওই ছেলেটি আমার বাড়িতে আসা-যাওয়া করে। আমার ছেলের বন্ধু। সে আমার এত বড় ক্ষতি করবে কোনওদিন ভাবিনি। পুলিশ ঘটনার তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক।” জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) রসপ্রীত সিং বলেন, “নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনা হয়েছে। নাবালিকার পরিবার অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, তার ভিত্তিতে ওই কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া