শাহাজাদ হোসেন, ফরাক্কা: রাত বাড়লেই শোনা যাচ্ছে নূপুরের শব্দ। যেন পাশ দিয়ে হেঁটে চলে গেল কেউ! কখনও আবার আচমকা আয়নায় উড়ে এসে পড়ল সিঁদুর! এই ‘ভৌতিক’ কাণ্ডে নাজেহাল মুর্শিদাবাদের ধুলিয়ান বানিচাঁদ আগরওয়াল কোস্তুরী গান্ধী বালিকা হস্টেলের আবাসিকরা। আতঙ্কে ঘুম উড়েছে তাঁদের।
মুর্শিদাবাদের (Murshidabad) ধুলিয়ান বানিচাঁদ আগরওয়াল কোস্তুরী গান্ধী বালিকা হস্টেলে প্রায় ১০০ জন থাকতেন। তাঁরা সকলেই ধুলিয়ান বানিচাঁদ আগরওয়াল বালিকা বিদ্যালয়ের পড়ুয়া। করোনার কারণে প্রায় ২ বছর স্কুল বন্ধ থাকায় তালা পড়েছিল হস্টেলেও। দেড় মাস আগে ফের খুলেছে হস্টেলের দ্বার। আবাসিকরা এসেছে। প্রথমদিকে স্বাভাবিক ছিল সবটা। দিন পাঁচেক আগে সমস্যার সূত্রপাত।
[আরও পড়ুন: মঞ্চে দাঁড়িয়ে ভুল জাতীয় সংগীত গাইলেন তৃণমূল কাউন্সিলর! ভাইরাল ভিডিও]
আবাসিকদের দাবি, সূর্য ডুবতেই নানারকম ভৌতিক ঘটনা ঘটেছে হস্টেল চত্বরে। আচমকা ভেসে আসছে নুপুরের আওয়াজ। কখনও আবার মনে হচ্ছে, নূপুর পড়ে হেঁটে যাচ্ছেন কেউ। কখনও আবার পড়ুয়ারা অনুভব করছে, পাশে দাঁড়িয়ে রয়েছে কেউ। কিন্তু চোখে দেখা যাচ্ছে না। কখনও আবার সিঁদুর উড়ে এসে পড়ছে আয়নায়। গোটা বিষয়টি হস্টেল কর্তৃপক্ষকে জানায় আবাসিকরা।
এরপর মঙ্গলবার হস্টেলে যান ধর্মগুরুরা। ছিলে্ন মৌলনা নুরুল ইসলাম ও ধুলিয়ান কালিপাড়া থানা পুজো কমিটির পুরোহিত দিলীপ কুমার মিশ্র। তাঁরা হস্টেল ঘুরে দেখেন। যজ্ঞও করা হয়। এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, “কিছুদিন ধরে ছাত্রীরা ভয় পাচ্ছিল। সেই কারণে ধর্মগুরুরা এসেছিলেন। যজ্ঞ করা হয়েছে।” তবে এই ভূতের তত্ব মানতে নারাজ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। তাঁদের কথায়, গোটা ঘটনাটিই কুসংস্কার।
[আরও পড়ুন: আরও বাড়বে গরম, রাজ্যের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার